সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : আবহাওয়া

বজ্রসহ ভারি বৃষ্টির কবলে পড়তে পারে রাজধানী ও আশপাশের জেলা


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-05
বজ্রসহ ভারি বৃষ্টির কবলে পড়তে পারে রাজধানী ও আশপাশের জেলা
ফাইল ছবি।

রাজধানীসহ এর চারপাশের সব জেলার ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে তৈরি হতে পারে জলাবদ্ধতাও।

রোববার (৫ অক্টোবর) দুপুরে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য জানান।

 

পোস্টে তিনি জানান, ঢাকা শহরসহ এর চারপাশের সব জেলার ওপর দিয়ে আজ বিকাল এর পর থেকে,  রাত ১২টার মধ্যে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। 

 

মোস্তফা কামাল পলাশ আরও জানান, আশঙ্কা করা যাচ্ছে মূল বৃষ্টিপাত ঢাকা শহরে পৌঁছাবে বিকেল ৪টা থেকে ৬টার মধ্যে। ফলে আজকে অফিস ছুটির সময় ঢাকা শহরের ওপর তীব্র বজ্রপাত ও ভারি মানের বৃষ্টি ২ থেকে ৪ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। এ ছাড়া আজ বিকেলের পরে ঢাকা শহরে ব্যাপক জালবদ্ধতা সৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে বিকেল ৫টার পর থেকে মধ্যরাত পর্যন্ত। 

 

এ অবস্থায় জরুরি প্রয়োজন না থাকলে সাধারণ মানুষদের বিকেল ৫টার আগে ঘরে ফেরার পরামর্শ দিয়েছেন তিনি।