সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ৭, ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা গ্রেফতার।

>> ভাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, শোভাযাত্রা, আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা

>> কোনো দুই নম্বরি কাজ আমার আমলে কোথাও করা যাবে না - ত্রাণমন্ত্রী দুলু

>> সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

>> জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরির লক্ষ্য সরকারের: ত্রাণমন্ত্রী দুলু

>> মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী

>> আলোকিত লালমনিরহাটের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান ত্রাণমন্ত্রী দুলুর

>> বকশীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

>> বকশীগঞ্জে ২ হাজার ৭২৬ কৃষকের হাতে কৃষক কার্ড, বিতরণ কৃষি উপকরণ সহায়তা

>> মামলা-হামলা উপেক্ষা করে রাজপথে সক্রিয়, জেলা যুবদলের সভাপতি প্রার্থী গোলাম কিবরিয়া বরাত

আপনি পড়ছেন : আবহাওয়া

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৩ বন্দরে সতর্কসংকেত


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-09-30
দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৩ বন্দরে সতর্কসংকেত

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৩ বন্দরে সতর্কসংকেত

দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় এসব এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কারণে সংশ্লিষ্ট নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার এমন পরিস্থিতিতে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি পরিবর্তন হলে আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী পূর্বাভাস অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।