সব সময় সব খানে


সোমবার, জুলাই ২৭, ২০২৬

১২ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, জুলাই ২৭, ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

>> দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

>> মাদকের চালান টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে: হাতীবান্ধার চার পুলিশ কর্মকর্তা ক্লোজড

>> ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই'র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ

আপনি পড়ছেন : ব্যাংক

ব্যাংকে ডলার সংকট নেই: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন


তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-01-08
ব্যাংকে ডলার সংকট নেই: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

দেশে ডলারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, "বাংলাদেশে ডলারের ঘাটতির যে তথ্য প্রচারিত হচ্ছে, তা সঠিক নয়। ব্যাংকগুলোতে ডলার সংকট নেই। বরং গত বছর বাংলাদেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে এবং রপ্তানি প্রায় ১৭ শতাংশ বেড়েছে।"

বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে ভর্তুকি মূল্যে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ বশিরউদ্দীন স্বীকার করেন, টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের শুরুতে কিছু অনিয়ম ও দুর্নীতি হয়েছিল। তবে এখন সে অনিয়ম দূর করতে ডিজিটালাইজেশন চালু করা হয়েছে। তিনি জানান, ইতোমধ্যে ৬৩ লাখ স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।

তিনি বলেন,

“শুধু পণ্য বিতরণ নয়, টিসিবির ক্রয় কার্যক্রমকেও আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে কাজ করছি।”

আলুর বাজার প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা বলেন,

“বর্তমানে আলুর দাম ৫০ টাকার নিচে নেমে এসেছে। কিছুদিন আগে দাম অস্বাভাবিকভাবে বাড়লেও এখন তা সহনীয় পর্যায়ে রয়েছে এবং আরও কমবে।”

তিনি আরও জানান,

“সরকার বছরের শেষে আলু মজুত করার পরিকল্পনা করছে। প্রয়োজনে আমদানি করে বাজার স্থিতিশীল রাখা হবে। গত বছরের উচ্চ মূল্যের কারণে চাষিদের চাষে আগ্রহ বেড়েছে, ফলে এ বছর আলু ও পেঁয়াজের দাম সহনীয় থাকবে।”

বাণিজ্য উপদেষ্টা বলেন,

“বর্তমানে চালের কোনো ঘাটতি নেই। স্থানীয় উৎপাদন ও সরকারি মজুত পর্যাপ্ত। আমনের ভরা মৌসুম পার করছি। বাজারে চালের দাম বৃদ্ধির পেছনে কোনো যৌক্তিক কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। অযৌক্তিক মূল্যবৃদ্ধি শনাক্ত করে শিগগিরই তা নিয়ন্ত্রণে আনা হবে।”

উপদেষ্টার এই বক্তব্য বাজার স্থিতিশীল করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রতি আস্থা প্রকাশ করে।