সব সময় সব খানে


সোমবার, জুলাই ২৭, ২০২৬

১২ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, জুলাই ২৭, ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

>> দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

>> মাদকের চালান টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে: হাতীবান্ধার চার পুলিশ কর্মকর্তা ক্লোজড

>> ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই'র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ

আপনি পড়ছেন : ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হ্যাকের হাত থেকে রক্ষা


নিজস্ব প্রতিবেদন

eshomoy.com || 2024-07-25
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হ্যাকের হাত থেকে রক্ষা

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট খুলছে না। ওয়েবসাইটে ঢুকলে ‘অপারেশন হান্টডাউন’ নামের একটি লেখা দেখাচ্ছে। যদিও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের ওয়েবসাইট হ্যাকড হয়নি। কারিগরি ত্রুটির কারণে এ সমস্যা হচ্ছে।

আজ শুক্রবার দুপুরে সীমিত আকারে ব্রডব্র্যান্ড ইন্টারনেট চালু হওয়ার পর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, সেখানে একটি নোটিশ ঝুলছে। ওয়েবসাইটে অপারেশন হান্টডাউনের নিচে লেখা রয়েছে, Unite with us. Stand against violence. Together, we will make a change. অর্থাৎ, ‘আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হোন। সংহিসতার বিরুদ্ধে রুখে দাঁড়ান। একসঙ্গে মিলে আমাদের একটা পরিবর্তন আনতে হবে।’ ওয়েবসাইটে এমন লেখা দেখে অনেকে বলছেন, ওয়েবসাইটটি হ্যাকড হয়েছে

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র সাইফুল ইসলাম দাবি করেছেন, কারিগরি ত্রুটির কারণে এমনটি হয়েছে। তিনি আজ দুপুরে প্রথম আলোকে বলেন, ‘কোনো ধরনের হ্যাকিংয়ের ঘটনা ঘটেনি। বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড বা বিটিসিএলের কারিগরি সমস্যার কারণে ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না। আমাদের কারিগরি টিম সমস্যা সমাধানে কাজ করছে।’

এর আগে কোটা সংস্কার আন্দোলন চলাকালে গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগের ওয়েবসাইটসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্থার ওয়েবসাইট হ্যাকড করা হয়। ওই সব ওয়েবসাইটে ঢুকলে ‘This page isn’t working’ লেখা দেখায়। আর ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাকডের পর সেখানে হ্যাকড বার্তা প্রচার করা হয়।

বর্তমানে ব্যাংকের ওয়েবসাইট সচল রয়েছে।