সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

>> দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

আপনি পড়ছেন : ব্যাংক

 এটিএম বুথে টাকা নেই লাহোরে


নিজেস্ব প্রতিবেদক -ইসময়

eshomoy.com || 2022-07-07 02:32:00



 এটিএম বুথে টাকা নেই লাহোরে

 

 

পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ দেশটির রাজনীতিবিদদের বর্তমান কর্মকাণ্ডের সমালোচনা করেছেন।বুধবার (২৫ মে) সাবেক এই অলরাউন্ডার টুইটারে এক পোস্টে পাকিস্তানি রাজনীতিবিদদের ট্যাগ করেছেন।


পোস্টে তিনি লেখেন, 'লাহোরে কোনো পেট্রোল স্টেশনে পেট্রোল নেই? কোনো এটিএম মেশিনেই টাকা নেই? রাজনৈতিক সিদ্ধান্তগুলোর কারণে কেন একজন সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হবে?'


বর্তমানে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান নানান অস্থিরতার কারণে আলোচনায়। কিছু দিন ধরে পাকিস্তানের রুপির মূল্য ক্রমশ কমছে, এতে জিনিসপত্রের দাম বাড়ছে তড়তড় করে। সেই সাথে রাজনৈতিক অস্থিরতা ভোগান্তি বাড়াচ্ছে দেশটিতে। এই ভোগান্তিতে অতিষ্ঠ হয়েই পাকিস্তানের সাবেক এ অধিনায়ক ক্ষোভ উগড়ে দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। 


সেই টুইটে তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান, বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, পাকিস্তান মুসলিম লিগের ভাইস প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নেওয়াজ এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারির দৃষ্টি আকর্ষণ করেছেন ক্রিকেটার মোহাম্মদ হাফিজ, যিনি এ বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও এখনও খেলে যাচ্ছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট।


অবরুদ্ধ এলাকার পেট্রোল পাম্পগুলোর মজুদ ফুরিয়ে গেছে, এমনকি দেশের অনেক স্থানে এটিএম বুথের টাকাও শেষ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পাকিস্তানের সাধারণ মানুষ। হাফিজ তাদেরই একজন। জনগণের জন্য যারা রাজনীতি করেন, তাদের জন্য জনগণের ভোগান্তি স্বাভাবিকভাবেই মানতে পারছেন না তিনি।