সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

আপনি পড়ছেন : বিশ্ব

১২ জনের মৃত্যু থার্টি ফার্স্ট নাইটে


আন্তর্জাতিক ডেস্ক - ইসময়

eshomoy.com || 2022-01-01
১২ জনের মৃত্যু থার্টি ফার্স্ট নাইটে

 

 

 

ভারতের কাটরার বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে নতুন বছরের প্রথম রাতেই। আহত হয়েছে অসংখ্য। দৈনিক আনন্দবাজার পত্রিকা জানিয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের ইতোমধ্যে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় নারায়ণী হাসপাতালে। পুলিশ মোতায়েন করা হয়েছে মন্দির চত্বরে।

 

 

 

জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিংহ সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, রাত পৌনে ৩টার দিকে মন্দিরে দর্শনার্থীদের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ফলে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। ইতোমধ্যে ১৩ জন আহত হয়েছেন বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

 

 


এমনিতেই প্রতি বছর ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি অতিরিক্ত ভিড় হয় জম্মু-কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরে। বৈষ্ণোদেবীর দর্শন পাওয়ার জন্য কাটরা থেকে হেঁটে পাহাড়ি পথে প্রায় ১৪ থেকে ১৫ কিলোমিটার যেতে হয়। ওই পথ ঘোড়ার চড়ে যান অনেকেই। যদিও প্রায় পুরোটাই রাস্তা করা হয়েছে পাহাড়ি পথের। রেলিং এবং জাল দিয়ে ঘেরা খাদের দিকে।

 

 


তবে সঙ্কীর্ণ পথ মন্দিরের ভেতরে। সাধারণ সময়েই ভিড় থাকে সেখানে। মন্দিরের ভেতরে বৈষ্ণোদেবীর মূর্তি যেখানে রয়েছে, সেই সঙ্কীর্ণ পথেই ধাক্কাধাক্কি শুরু হয় জানানো হয়েছে  কর্তৃপক্ষের পক্ষ থেকে। পদপিষ্ট হওয়ার ওই ঘটনা সেখানেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন। রাহুল গান্ধীও শোক ব্যক্ত করেছেন।