সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

মার্কিন যুক্তরাষ্ট্র অবশেষে একটি শাটডাউন এড়ালো


তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2024-12-21
মার্কিন যুক্তরাষ্ট্র অবশেষে একটি শাটডাউন এড়ালো

অবশেষে যুক্তরাষ্ট্র সরকার শাটডাউন থেকে রক্ষা পেল। গুরুত্বপূর্ণ অর্থ বিল পাসের মাধ্যমে শনিবার (২১ ডিসেম্বর) এ সঙ্কট সমাধান হয়। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভে বিলটি পাস হওয়ার পর ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত সিনেটেও এটি অনুমোদন পেয়েছে। এখন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে এই বিল।

বিলটি পাস না হলে আজ শনিবার থেকেই যুক্তরাষ্ট্রে শাটডাউন শুরু হতো। এতে জরুরি সেবা বাদে অন্যান্য সরকারি সেবা খাতের কার্যক্রম স্থগিত হয়ে যেত এবং সরকারি কর্মীদের বেতন বন্ধ হওয়ার আশঙ্কা ছিল। বড়দিন এবং ইংরেজি নববর্ষের ছুটির সময়ে এই শাটডাউন যুক্তরাষ্ট্রের লাখ লাখ নাগরিকের জন্য দুঃসহ পরিস্থিতি তৈরি করতে পারত।

এর আগে ডোনাল্ড ট্রাম্পের আহ্বান সত্ত্বেও রিপাবলিকান দল হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে বিল পাস করতে ব্যর্থ হয়। এমনকি দলটির কিছু প্রতিনিধি বিলের বিপক্ষে ভোট দেন। তৃতীয়বারের প্রচেষ্টায় বিলটি নিম্নকক্ষে পাস হয়।

নিয়ম অনুযায়ী, কোনো বিলকে আইনে পরিণত করতে হলে কংগ্রেসের উভয় কক্ষ—হাউজ অব রিপ্রেজেন্টেটিভ এবং সিনেটের অনুমোদন পেতে হয়। এরপর প্রেসিডেন্টের স্বাক্ষরের মাধ্যমে সেটি চূড়ান্ত হয়।

বিল পাসের পর হোয়াইট হাউজ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন এই আইনকে সমর্থন করেন। তার মেয়াদ শেষ হবে আগামী ২০ জানুয়ারি, যখন তিনি হোয়াইট হাউজ ত্যাগ করবেন।