সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

টিউলিপকে ‘দুর্নীতিবাজ’ বললেন ইলন মাস্ক


তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-01-16
টিউলিপকে ‘দুর্নীতিবাজ’ বললেন ইলন মাস্ক


বাংলাদেশে দুর্নীতির একাধিক অভিযোগের তদন্ত শুরুর প্রেক্ষিতে যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। এবার, টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক তাকে ‘দুর্নীতিবাজ’ বলে আখ্যা দিয়েছেন।

ইলন মাস্ক তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ ১৫ জানুয়ারি সন্ধ্যায় একটি পোস্টে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ প্রসঙ্গে মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, "লেবার পার্টির শিশুকল্যাণমন্ত্রী শিশু নিগ্রহকারীদের নিরাপত্তা দেয় এবং দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ।"

টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ে অর্থনীতিবিষয়ক মন্ত্রী (ইকোনমিক সেক্রেটারি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার ওপর দেশের আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্ব ছিল। তবে বাংলাদেশে দুর্নীতির একটি মামলায় তার মা, ভাইবোন এবং খালার সঙ্গে তার নামও জড়ায়। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই তার ওপর পদত্যাগের চাপ বৃদ্ধি পায়।

টিউলিপ সিদ্দিক এ সমস্ত অভিযোগ অস্বীকার করলেও বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইলন মাস্কের মন্তব্য বিষয়টিকে আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।