সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

কালিয়াকৈর বাজারে ভয়াবহ অগ্নিকান্ড,দুই শতাধিক দোকান পুড়ে ছাই!


সালাহ উদ্দিন সৈকত (গাজীপুর প্রতিনিধি) ঃ

eshomoy.com || 2020-12-01 08:31:45
কালিয়াকৈর বাজারে ভয়াবহ অগ্নিকান্ড,দুই শতাধিক দোকান পুড়ে ছাই!

গাজীপুরের কালিয়াকৈর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে মুদি,মনোহরি ও ইলেক্ট্রনিক্সসহ দুই শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান সম্পুর্ণ ভস্মিভূত হয়েছে। সোমবার সন্ধা সোয়া পাঁচটায় কালিয়াকৈর বাজার রোডের ফলপট্টি এলাকায় একটি বৈদ্যুতিক খুটির ট্রান্সফর্মার থেকে আগুনের সূত্রপাত হয় । মূহুর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে । খবর পেয়ে কালিয়াকৈর,গাজীপুর,মির্জাপর ও সাভার ইপিজেডসহ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রানান্ত চেষ্টা চালিয়ে ২ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, মাগরিবের নামাজ পড়তে ব্যবসায়ীরা প্রতিষ্ঠান বন্ধ করে মসজিদে যায়। ওই ফাঁকে বাজার রোডের মুখে ফলপট্রি এলাকায় একটি বৈদ্যতিক খুটির ট্রান্সফর্মার বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয় বলে কালিয়াকের বাজার বহুমখী বণিক সমিতির সাধারণ সম্পাদক মো: হারুন অর রশিদ জানান। খবর পেয়ে কালিয়াকৈর ,গাজীপুর,মির্জাপুর ও সাভার ইপিজেডসহ ৮টি ইউনিট প্রানান্ত চেষ্টা চালিয়ে ২ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে নগদ টাকাসহ প্রায় কোটি টাকার মালামল ভস্মিভূত হয়েছে ব্যবসায়ীরা ধারণা করছে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন বলেন, ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট, পুলিশ ও স্থানীয় জনতার প্রানান্ত চেষ্টায় ২ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা কবিরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, অগ্নিকান্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা সম্ভব হয় নাই। অগ্নিকান্ডে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।