সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : বিশ্ব

টিকা না নিলে চাকরি হারাবেন


আন্তর্জাতিক প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-01-15
টিকা না নিলে চাকরি হারাবেন

 

 

করোনাভাইরাসের ভ্যাকসিন না দেওয়া থাকলে কর্মীদের অফিসে যাওয়া নিষিদ্ধ করেছে সিঙ্গাপুর। কোভিড-১৯-এর ভ্যাকসিন সনদ দেখিয়ে কর্মীদের অফিসে জয়েন করতে নির্দেশনা দেওয়া হয়। দেশটিতে ৫২ হাজার জন কর্মী এখন পর্যন্ত ভ্যাকসিন নেননি।

 

আজ ১৫ জানুয়ারি (শনিবার) থেকে নির্দেশনাটি কার্যকর হবে। একই সঙ্গে বলা হয়েছে, যারা বাসা থেকে কাজ করতে অক্ষম তাদের চাকরিচ্যুত করা হবে।

 


সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয় জানিয়েছে, যেসব কর্মী সম্পূর্ণভাবে ভ্যাকসিন নিয়েছে এবং ১৮০ মধ্যে করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন; তারাই কর্মক্ষেত্রে যোগ দিতে পারবেন। আর যারা টিকা নেননি তারা করোনা নেগেটিভ সনদ দেখালেও কাজে যোগ দিতে পারবেন না। ব্যবসায়ীদের পরামর্শ দেওয়া হয়েছে, যেসব কর্মী ভ্যাকসিন নেননি; তাদের দায়িত্ব অন্যদের মাধ্যমে করা গেলে ঐ সব কর্মীর বিনা বেতনে ছুটিতে রাখতে বলা হয়ছে।

 

সরকার পক্ষ থেকে জানানো হয়েছে যদি আরোপিত নিয়মের কারণে চুক্তিবদ্ধ কোন কর্মচারী কাজে যোগদান না করার জন্য চাকরি চলে যায় তাহলে প্রতিষ্ঠানের সেই সিদ্ধান্তকে ভুল হিসেবে দেখবে না।  

 

আগামী ৩১ জানুয়ারি আগ পর্যন্ত যারা এক ডোজ টিকা নিয়েছেন; তারা কর্মক্ষেত্রে সরাসরি যোগ দিতে পারবেন। সেক্ষেত্রে কোভিড-১৯ এর নেগেটিভ সনদ দেখাতে হবে। সিঙ্গাপুরে টিকাহীনদের রেস্টুরেন্টে প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।