সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

১৬ বছরের কিশোরীকে গুলি করে হত্যা


আন্তর্জাতিক প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-01-15
১৬ বছরের কিশোরীকে গুলি করে হত্যা

 

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এবার বন্দুকধারীর গুলিতে প্রাণ গেল  ডায়মন্ড (১৬) এক কিশোরীর। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে বাড়ির পাশে হেটে যাওয়ার সময় ঐ কিশোরীকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাত বন্দুকধারীরা।

 

ঘটনাস্থলেই মারা যান ডায়মন্ড নামের ঐ কিশোরী। এ ঘটনায় তদন্ত শুরু হলেও কোনো কিনারা খুঁজে পাচ্ছে না পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যার পর টেক্সার অঙ্গরাজ্যের বোস্টনে পোষা কুকুর নিয়ে রাস্তায় হাটছিলেন ১৬ বছর বয়সী ডায়মন্ড আলবারেজ। এসময় তাকে লক্ষ্য করে প্রাইভেটকার থেকে এলোপাতাড়ি গুলি ছুড়ে অজ্ঞাত বন্দুকধারী। ঘটনাস্থলেই প্রাণ হারায় মেয়েটি। শুক্রবার সকালে নিহতের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রতিবেশীরা। শোকের ছায়া নেমে আসে সেখানে। 
 

 
প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কয়েকবার গুলির পর মৃত্যু নিশ্চিত করে কালো রঙের গাড়িতে করে পালিয়ে যায় হামলাকারীরা। অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা। স্বজনরা বলেন,  সে খুবই ভালো মেয়ে ছিল। কারো সাথে দ্বন্দ্ব ছিল না। আমরা সবাই তাকে পছন্দ করতাম। বিশ্বাস করতে পারছি না, তাকে হত্যা করা হয়েছে। আমরা ভয়াবহ এ ঘটনার বিচারের দাবি জানাচ্ছি।
 


হামলার কয়েক ঘণ্টা পার হলেও এখনো রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। নিরাপত্তা বাহিনী বুঝতে পারছে না কি কারণে এ হামলা।