মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার প্রস্তাব দিয়েছেন। তার দাবি, যুক্তরাষ্ট্র প্রতি বছর কানাডাকে শত শত বিলিয়ন ডলার ভর্তুকি দেয়, যা ছাড়া কানাডা টিকে থাকা কঠিন হবে।
ট্রাম্পের মতে, কানাডা যদি যুক্তরাষ্ট্রের অংশ হয়ে যায়, তাহলে দেশটি কম কর সুবিধা, শক্তিশালী সামরিক সুরক্ষা এবং শুল্কমুক্ত বাণিজ্যের সুযোগ পাবে, যা তাদের জন্য লাভজনক হবে।
বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্যসংক্রান্ত টানাপোড়েন চলছে। এমন পরিস্থিতিতেই ট্রাম্প আবারও এই প্রস্তাব দিলেন। ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে কানাডার আমদানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছে, যা দেশটির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পাল্টা জবাবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও মার্কিন পণ্যের ওপর একই মাত্রার শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন।
এ নিয়ে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি ট্রাম্পের প্রস্তাবকে ‘কানাডার সার্বভৌমত্ব সম্পর্কে চরম অজ্ঞতা’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “কানাডা একটি স্বাধীন ও শক্তিশালী দেশ। এ ধরনের প্রস্তাব সম্পূর্ণ অবাস্তব।”
এর আগেও একাধিকবার ট্রাম্প এমন প্রস্তাব দিয়েছেন। তবে দুই দেশের মধ্যকার বর্তমান উত্তেজনার মধ্যে এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।