সরকারি কর্মকর্তাদের মতে, সংযুক্ত আরব আমিরাতকে সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল মিডিয়ার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০২৪ সালের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের অন্তত ১০ হাজার ইনফ্লুয়েন্সার ও কন্টেন্ট ক্রিয়েটরকে গোল্ডেন ভিসা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
আবেদনকারীদের অবশ্যই নির্দিষ্ট কিছু যোগ্যতা পূরণ করতে হবে। শুধুমাত্র সেই কন্টেন্ট ক্রিয়েটররাই গোল্ডেন ভিসার জন্য বিবেচিত হবেন—
গোল্ডেন ভিসার জন্য আগ্রহীদের "Creators HQ" নামে একটি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদনের ধাপ:
আবেদন যাচাইয়ের পর যারা যোগ্য বলে বিবেচিত হবেন, তাদের ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এরপর শুরু হবে ভিসা প্রক্রিয়ার অন্যান্য আনুষ্ঠানিকতা।
এই উদ্যোগের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ডিজিটাল মিডিয়া জগতে আরও প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে চায়। একই সঙ্গে বিশ্বের শীর্ষস্থানীয় কন্টেন্ট ক্রিয়েটরদের আকৃষ্ট করে দেশটির ডিজিটাল ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করাই মূল লক্ষ্য।