সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

ক্যারিবিয়ান সাগরে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি


মোঃ মামুন

eshomoy.com || 2025-02-09
ক্যারিবিয়ান সাগরে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ক্যারিবীয় সাগরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, শনিবার (৮ ফেব্রুয়ারি) ক্যারিবিয়ান সাগরে ৭ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে, যার ফলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও নিউইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে।

সংবাদমাধ্যম দুটি বলছে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, কেম্যান দ্বীপপুঞ্জের জর্জটাউন থেকে ১২৯ মাইল দক্ষিণ-পশ্চিমে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র (এনডব্লিউটিসি) প্রাথমিকভাবে বলেছিল যে পুয়ের্তো রিকো এবং ভার্জিন দ্বীপপুঞ্জে সুনামির হুমকি রয়েছে। ওই স্থানের বাসিন্দাদের সমুদ্র সৈকত থেকে দূরে সরে যেতে এবং বন্দর, মেরিনা, উপসাগর এবং খাঁড়ি থেকে দূরে থাকতে এবং সুনামি পর্যবেক্ষণের জন্য তীরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬.২১ মাইল) অগভীর গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।

সূত্র: সিএনএন, নিউইয়র্ক টাইমস