সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

“গোল্ড কার্ড” দিয়ে মিলবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব

আগামী দুই সপ্তাহের মধ্যে এই কার্ড বিক্রি শুরু


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-02-26
“গোল্ড কার্ড” দিয়ে মিলবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প/ফাইল ছবি/সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প জানিয়েছেন, বিদেশি বিনিয়োগকারীরা তার দেশে বসবাস ও ব্যবসা পরিচালনার জন্য ৫ মিলিয়ন ডলারের “গোল্ড কার্ড” কিনতে পারবেন। এই “গোল্ড কার্ড” দিয়ে পরে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও পাওয়া যাবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সিএনএন জানায়, স্থানীয় সময় মঙ্গলবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমরা একটি ‘গোল্ড কার্ড’ বিক্রি করতে যাচ্ছি। আপনারা ‘গ্রিন কার্ড’ সম্পর্কে জানেন, কিন্তু এটি একটি ‘গোল্ড কার্ড’। আমরা এই কার্ডের মূল্য নির্ধারণ করেছি প্রায় ৫ মিলিয়ন ডলার, যা গ্রিন কার্ডের সুবিধা দেবে, পাশাপাশি এটি নাগরিকত্বের পথ তৈরি করবে। ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসবে।”

ট্রাম্প জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে এই কার্ড বিক্রি শুরু হবে। তিনি মনে করেন যে, লাখ লাখ কার্ড বিক্রি হতে পারে।

রুশ ধনকুবেররাও (অলিগার্ক) এই কার্ডের জন্য যোগ্য বিবেচিত হবেন কি-না জানতে চাইলে ট্রাম্প বলেন, “সম্ভবত, হ্যাঁ। আমি কয়েকজন রুশ অলিগার্ককে চিনি যারা খুব ভালো মানুষ।”

১৯৯০ সালে কংগ্রেস অনুমোদিত ইবি-৫ ইমিগ্র্যান্ট ইনভেস্টর প্রোগ্রামের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়া হয়। এর মূল লক্ষ ছিল অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি।  

তবে ট্রাম্প প্রশাসনের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক মঙ্গলবার ইবি-৫ প্রোগ্রামকে “অর্থহীন, কাল্পনিক ও প্রতারণামূলক” বলে অভিহিত করেন। তিনি জানান, ট্রাম্প প্রশাসন এই ত্রুটিপূর্ণ প্রকল্প বাতিল করে আরও কার্যকর গোল্ড কার্ড প্রোগ্রাম চালু করতে চায়। 

গোল্ড কার্ডের ঘোষণা নিয়ে ইতোমধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমালোচকদের মতে, এই নীতি শুধুমাত্র ধনী বিনিয়োগকারীদের জন্য সুবিধাজনক হবে, সাধারণ অভিবাসীদের জন্য নয়। তবে ট্রাম্প প্রশাসন বলছে, এটি অর্থনীতিতে বড় বিনিয়োগ আনবে এবং কর্মসংস্থান সৃষ্টি করবে।