সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

ভারতের কঠোর ‍হুঁশিয়ারি অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের বিরুদ্ধে

অনুপ্রবেশ ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-02-28
ভারতের কঠোর ‍হুঁশিয়ারি অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের বিরুদ্ধে
ফাইল ছবি

অনুপ্রবেশ ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ শুক্রবার দিল্লি পুলিশকে নির্দেশ দিয়ে তিনি বলেছেন, ‘অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ভারতে ঢোকাতে যে চক্র সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’

অমিত শাহ বলেছেন, ‘এটা জাতীয় নিরাপত্তার বিষয়। তাই কঠোরভাবে মোকাবেলা করা উচিত।

এ দিন দিল্লির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাসহ পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশনা দেন তিনি।

ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। অমিত শাহ বলেন, ‘যে সব থানা এবং মহকুমা ধারাবাহিকভাবে খারাপ পারফর্ম করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।’

বৈঠকে অমিত শাহ বলেন, ‘বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের দেশে ঢোকানো, তাদের কাগজপত্র তৈরি এবং এখানে থাকতে সাহায্যকারী পুরো চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়টি জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত। কঠোরভাবে মোকাবেলা করা উচিত। তাদের চিহ্নিত করে দেশ থেকে বের করতে হবে।’