সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

সৌদিতে ভয়াবহ বাস দুর্ঘটনায়, ছয় ওমরাযাত্রী নিহত


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-03-22
সৌদিতে ভয়াবহ বাস দুর্ঘটনায়, ছয় ওমরাযাত্রী নিহত

সৌদি আরবে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ছয় ইন্দোনেশীয় ওমরাযাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন। শুক্রবার (২১ মার্চ) ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্য প্রোটেকশন অব ইন্দোনেশিয়ান সিটিজেন্স অ্যান্ড লিগ্যাল এনটিটিজের পরিচালক জুধা নুগ্রাহা জানান, গত বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর দেড়টার দিকে মক্কা-মদিনা মহাসড়কে ওয়াদি আল আকিক নামস্থানে ওমরাযাত্রীদের একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে।

এই কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনায় ২০ ইন্দোনেশীয় নাগরিক হতাহত হন। এর মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। বাকিরা গুরুতর আহত হন। পুলিশের প্রাথমিক তদন্ত মতে, কোনো কিছুর সঙ্গে সংঘর্ষের পর বাসটি উল্টে যায় এবং আগুন ধরে যায়। প্রকৃত কারণ অনুসন্ধানে আরও তদন্ত চলছে।

ঘটনার সময় গাড়িটিতে ওমরাযাত্রী ও তাদের সফরসঙ্গীরা ছিলেন। দুর্ঘটনার খবর পরপরই সৌদি আরবে ইন্দোনেশিয়ার কনস্যুলেট জেনারেল ঘটনাস্থলে একটি প্রতিনিধি দল প্রেরণ করেন এবং সৌদি কর্তৃপক্ষ ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সাথে সমন্বয় করে ক্ষতিগ্রস্তদের শনাক্ত করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।

 ক্ষতিগ্রস্তদের অবস্থা যাচাই করতে এবং সহায়তা প্রদানের জন্য কর্মকর্তারা স্থানীয় হাসপাতাল, ওমরাহ ট্যুর গাইড, সৌদি হজ মন্ত্রণালয়, ওমরাহ পরিষেবা কর্মী এবং বাস কোম্পানির সাথে যোগাযোগ করেন।