সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

ইসরায়েলের 'বিমানবন্দরে' দুটি ক্ষেপণাস্ত্র হামলা, 'ইয়েমেনের'

দুটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে 'ইয়েমেনের হুতিরা'


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-03-26
 ইসরায়েলের 'বিমানবন্দরে' দুটি ক্ষেপণাস্ত্র হামলা, 'ইয়েমেনের'

ইসরায়েলের বেন গুরিওন বিমানবন্দর লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে ইয়েমেনের হুতিরা। গাজায় চলমান ইসরাইলি আগ্রাসনের কারণে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে মঙ্গলবার (২৫ মার্চ) এ হামলা চালানো হয় বলে দাবি গোষ্ঠীটির।

বার্তা সংস্থা আনাদোলুর বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। 

হুতিদের দাবি, ইসরাইলের ওই বিমানবন্দরে দুটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যা গত কয়েক দিনের মধ্যে একই ধরনের পঞ্চম হামলা।

এদিকে হুতিদের দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরাইলের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ হামলায় হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি। 

হুতি গোষ্ঠী আরও বলেছে, তাদের বাহিনী লোহিত সাগরে ‘শত্রু’ যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ লক্ষ্য করেও হামলা চালিয়েছে। তবে এ নিয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

 এর আগে সোমবার রাতে ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলি আকাশসীমায় প্রবেশের আগে প্রতিহত করেছে।

 স্থানীয় গণমাধ্যমের তথ্য মতে, ক্ষেপণাস্ত্রটি ইসরাইলি আকাশসীমার ভেতরে গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের টুকরো ইসরাইলি ভূখণ্ডের ভেতরে পড়ার খবর পাওয়া গেছে।