সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

বিবাহবার্ষিকীতে স্ত্রীর সঙ্গে নাচতে নাচতেই আচমকা মৃত্যু ওয়াসিমের


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-04-05
বিবাহবার্ষিকীতে স্ত্রীর সঙ্গে নাচতে নাচতেই আচমকা মৃত্যু ওয়াসিমের
নাচতে নাচতে মঞ্চে পড়ে যান ওয়াসিম।

বিবাহবার্ষিকীতে স্ত্রীর সঙ্গে নাচতে নাচতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন স্বামী ওয়াসিম সারওয়াতের।

ভারতের উত্তরপ্রদেশের বরেলি এলাকায় বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে নাচতে নাচতে মঞ্চে ঢলে পড়েন এক ব্যক্তি। হাসপাতাল নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। মারা যান সেখানেই।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫০ বছর বয়সী ওয়াসিম সারওয়াতের। তিনি পেশায় একজন জুতার ব্যবসায়ী।

জানা গেছে, স্ত্রী ফারাহর সঙ্গে তাদের ২৫তম বিবাহবার্ষিকী উদযাপনের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ওয়াসিম। সেই মঞ্চেই স্ত্রীর সঙ্গে নাচতে নাচতেই আচমকা পড়ে যান তিনি।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, দম্পতি মঞ্চে একসঙ্গে নাচছেন। হঠাৎই মাটিতে পড়ে যান ওয়াসিম। আশপাশে থাকা অতিথিরা দ্রুত ছুটে আসেন তাকে তুলতে। কিন্তু কোনো সাড়াশব্দ করেন না তিনি।

পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে ওয়াসিমকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন, তিনি আর নেই।

পরিবারের একজন সদস্য বলেন, “চিকিৎসকরা হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওয়াসিমের মৃত্যুর খবর জানান। পরে তাকে সমাধিস্থ করা হয়।”