সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

ফের হামলার ঘোষণা দিলো হামাস


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-04-13
ফের হামলার ঘোষণা দিলো হামাস
ফাইল ছবি।

গাজা থেকে ছোড়া তিনটি রকেট প্রতিহতের দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। স্থানীয় সময় শনিবার (১২ এপ্রিল) তারা এ দাবি করে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে আনাদোলু এজেন্সির বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাজার আশপাশের খোলা জায়গায় সতর্কতা জারি করার পর, ‘বিমান বাহিনী গাজা উপত্যকা থেকে ছোড়া তিনটি রকেট প্রতিহত করেছে এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

ইসরাইলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিস থেকে গাজা সীমান্তবর্তী ইসরাইলি বসতি (অবৈধ) নীর ইতজাক, সুফা এবং হুলিতের দিকে রকেট হামলা চালানো হয়েছে। 

এদিকে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেড এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে গাজা উপত্যকা-সংলগ্ন নীর ইতজাক বসতি লক্ষ্য করে হামলা চালানোর ঘোষণা দিয়েছে।

গাজা উপত্যকায় যুদ্ধের জন্য ইসরাইল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।