সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

বহুতল ভবনে আগুন, লাফিয়ে পড়ে ৫ জনের মৃত্যু


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-04-14
বহুতল ভবনে আগুন, লাফিয়ে পড়ে ৫ জনের মৃত্যু
দড়ি দিয়ে নামার চেষ্টা করার সময় ৫ জন পড়ে মারা যান।

সংযুক্ত আরব আমিরাতের শারজায় একটি বহুতল আবাসিক ভবনে আগুন লাগার পর লাফিয়ে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। রোববার (১৩ এপ্রিল) এ ঘটনা ঘটে। জানা যায়, শারজার আল নাহদা এলাকার ৫১ তলা বিশিষ্ট একটি ভবনে আগুন লাগে। খবর পাওয়ার পর জরুরি দলগুলো দ্রুত ব্যবস্থা নিতে ঘটনাস্থলে ছুটে যায়।  তারপরও কয়েকজন ভয়ে সেখান থেকে বেরিয়ে আসার জন্য দড়ি দিয়ে নামার চেষ্টা করে। এ সময় তারা পড়ে মারা যান। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে ১৪৮ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়াও, ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধোঁয়ায় শ্বাসকষ্ট এবং সামান্য আঘাতের কারণে কয়েকজনকে ঘটনাস্থলে চিকিৎসা দেয়া হয় বলেও জানা গেছে। 

কেউ কেউ জানান, ঘটনার সময় কোনো অগ্নিনির্বাপক সংকেত শোনা যায়নি। 

২১ তলায় বসবাসকারী একজন মিশরীয় বাসিন্দা গালফ নিউজকে বলেন, ‘আমরা করিডোরে ধোঁয়া দেখতে পেয়ে সিঁড়ি দিয়ে দ্রুত নেমে আসি। যখন আমরা মাটিতে পৌঁছাই, তখন জরুরি দলগুলো সেখানে ছিল এবং আমাদের নিরাপদ স্থানে নিয়ে যায়।’

ভবনটিতে কাজের জন্য আগে থেকেই দড়ি রাখা ছিল। একজন দড়ি দিয়ে নামার চেষ্টা করে সফল হন বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

এদিকে, ধারণা করা হচ্ছে, ৪২ তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। যা এখন বন্ধ করে রাখা হয়েছে। তদন্তকারীরা আগুন লাগার কারণ অনুসন্ধান করছেন।