সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

কাশ্মিরে সন্ত্রাসীদের আক্রমণে বাঁচলেন,‘কালেমা’ পাঠ করে


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-04-24
কাশ্মিরে সন্ত্রাসীদের আক্রমণে বাঁচলেন,‘কালেমা’ পাঠ করে

একটি মুসলিম পাড়ায় বসবাস করার কারণে শৈশবেই ‘কালেমা’ শিখেছিলেন অধ্যাপক দেবাশিষ ভট্টাচার্য। গত মঙ্গলবার কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসীরা হামলা করলে ‘কালেমা’ পাঠ করে তিনি স্ত্রী-সন্তানসহ নিজেকে বাঁচাতে সক্ষম হয়েছেন।

দেবাশিষ ভট্টাচার্য ভারতের আসাম রাজ্যের শিলচরে অবস্থিত আসাম বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। তিনি তার স্ত্রী ও সন্তানদের নিয়ে ‘মিনি সুইজারল্যান্ড’ খ্যাত বৈসারনে যখন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলেন তখনই সন্ত্রাসীরা হামলা করে।

অধ্যাপক দেবাশিষ ভট্টাচার্য জানান, মঙ্গলবার সংঘটিত এই সন্ত্রাসী হামলার মাত্র ২০ মিনিট আগে ২টা ১০ মিনিটের দিকে তিনি সপরিবারে ঘটনাস্থলে পৌঁছেছিলেন।  

তার ছেলে দেখতে পান যে পর্যটকদের ভিড়ে দুইজন পুরুষকে গুলি করা হচ্ছে। তাদের পরিবার একটি গাছের পেছনে আশ্রয় নেয়। তবে শিগগির তারা দেখতে পায় সশস্ত্র সন্ত্রাসীরা তাদের দিকে এগিয়ে আসছে। সন্ত্রাসীরা তাদেরকেসহ অন্যান্য পর্যটকদের হাঁটু গেড়ে বসতে বলে।

অধ্যাপক দেবাশিষ বলেন, এক ব্যক্তি হাঁটু গেড়ে বসার আদেশ মানেনি। এক মুখোশ পরিহিত সশস্ত্র ব্যক্তি তার কাছে গেল। তিনি ফিসফিস করে কিছু বলার পর তাকে গুলি করে হত্যা করা হয়। তার রক্ত আমার ওপর ছিটকে পড়লো। ‘অন্যরা কালেম’ পাঠ করছিলেন, তা দেখে আমিও ‘কালেমা’ পাঠ শুরু করলাম।

‘কালেমা’ হল আল্লাহর প্রতি ঈমানের ঘোষণা। ‘কালেমা’ ইসলামে বিশ্বাসের প্রতিনিধিত্ব করে।

সন্ত্রাসীরা দেবাশিষের দিকে তাকিয়ে তাকে জিজ্ঞেস করল: ‘কিয়া বোল রাহে হো?’ (তুমি কী বলছো)?

‘‘তারা আমাকে কালেমা পড়তে বলেনি তবুও আমি জোরে কালেমা পড়ার চেষ্টা করলাম। তারা শুধু জিজ্ঞেস করল, ‘রাম নাম বল রাহে হো?’ (তুমি কি রাম নাম নিচ্ছো?) আমি কালেমা পড়ছিলাম কারণ অন্যরাও পড়ছিল।’’

তিনি আরও বলেন, ‘আমি কালেমা জানি কারণ আমি মুসলিম পাড়ায় বড় হয়েছি। আমি জানতাম এই আয়াতগুলো, যা আমাদের জীবন বাঁচিয়েছে।’

সন্ত্রাসীরা চলে যাওয়ার পর, দেবাশিষ ও তার পরিবার পাশের বনের দিকে দৌড়ে যান। প্রায় ২ ঘন্টা পর কিছু স্থানীয় লোকের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয় তারা। স্থানীয়দের সাহায্যে তারা প্রধান সড়কে পৌছাতে পারে। তারপর তাদের বুক করা গাড়িতে করে শ্রীনগরে যায়।

বৃহস্পতিবার তাদের আসামে পৌঁছানোর কথা ছিল।

বেঁচে ফেরার অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, আমরা ডাল লেকে একটি দিন উপভোগ করেছিলাম। সন্ত্রাসী হামলার কারণে তিন দিনের ভ্রমণ সংক্ষিপ্ত করতে হয়েছে। তবে এটি একটি বেদনাদায়ক অভিজ্ঞতা ছিল।