সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

ভারত ও পাকিস্তান সীমান্তে গোলাগুলি শুরু


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-04-25
ভারত ও পাকিস্তান সীমান্তে গোলাগুলি শুরু

নিয়ন্ত্রণ রেখা বা লাইন অব কন্ট্রোলে (এলওসি) পাকিস্তানি সেনারা গুলি চালানোর পর তার ‘পাল্টা জবাব’ দেয়ার দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী।

সামরিক সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি সেনারা কিছু ভারতীয় পোস্টে ‘গুলি চালানোর পর’ ভারতীয় সেনাবাহিনী পাল্টা জবাব দিয়েছে।

তাদের দাবি, ভারতীয় নিরাপত্তা বাহিনী পাকিস্তান সেনাবাহিনীকে ‘কার্যকর জবাব’ দিয়েছে। তবে গোলাগুলিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানানো হয়েছে। সূত্রের দাবি, ‘গত রাতে পাকিস্তানের পক্ষ থেকে নিয়ন্ত্রণ রেখা বরাবর কিছু জায়গায় ছোট অস্ত্রের গুলি চালানোর ঘটনা ঘটেছে। কার্যকরভাবে গুলি চালানোর জবাবও দেয়া হয়েছে।’

জম্মু ও কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান টানাপোড়েনের মধ্যেই এই গুলি বিনিময় ঘটল।

তবে এ নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

কাশ্মীরে হামলায় ২৬ জন নিহতের ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ভারত। জবাবে নয়াদিল্লির বিরুদ্ধেও নানা পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ।