সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

ইরানে ‘ইসরায়েলি আগ্রাসন’-এর নিন্দা জানালেন আরব পররাষ্ট্রমন্ত্রীরা


ইসময় বিশ্ব ডেস্ক

eshomoy.com || 2025-06-21
ইরানে ‘ইসরায়েলি আগ্রাসন’-এর নিন্দা জানালেন আরব পররাষ্ট্রমন্ত্রীরা
সংগৃহীত ছবি

ইরানে ইসরায়েলের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। এক যৌথ বিবৃতিতে তারা বলেছেন, এই আগ্রাসন পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য ‘বড় হুমকি’। একইসঙ্গে দ্রুত এই উত্তেজনা থামাতে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

শনিবার (২১ জুন) তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর ৫১তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এ আলোচনা হয়। এই সম্মেলনেরই একটি অংশ হিসেবে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা আলাদাভাবে বৈঠকে বসেন। এতে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত, বিশেষ করে ১৩ জুন থেকে ইরান-ইসরায়েল সামরিক উত্তেজনা নিয়ে আলোচনা হয়।

টিআরটি ওয়ার্ল্ডের বরাতে জানা গেছে, আরব লীগ এই হামলাকে জাতিসংঘের সদস্য রাষ্ট্র ইরানের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন হিসেবে দেখছে। তারা বলছে, এমন আগ্রাসন শুধু একটি রাষ্ট্র নয়, গোটা অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি।

বৈঠকের আয়োজন করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এতে মুসলিম ও আরব বিশ্বের বিভিন্ন শীর্ষ কূটনীতিক অংশ নেন।

জেএইচ/ইডি