সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

থানায় রক্ষিত ট্রাঙ্ক ভেঙে মিললো ‘এইচএসসি প্রশ্নপত্র’


ইসময় ডেস্ক

eshomoy.com || 2025-06-21
থানায় রক্ষিত ট্রাঙ্ক ভেঙে মিললো ‘এইচএসসি প্রশ্নপত্র’
পরীক্ষার প্রশ্নপত্র

নওগাঁর ধামইরহাট থানায় সংরক্ষিত একটি ট্রাঙ্কের তালা খুলে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বের করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালবেলা পরীক্ষা কমিটির সদস্যরা গিয়ে বিষয়টি জানতে পারেন। তবে প্রশ্নপত্র বাইরে ছড়িয়ে পড়েছে কি না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

জানা গেছে, গত ১৭ জুন পরীক্ষার জন্য থানায় একটি ট্রাঙ্কে ৫০ সেট প্রশ্নপত্র রাখা হয়েছিল। সেটি হাজতখানায় সংরক্ষণে ছিল। ট্রাঙ্ক খোলা অবস্থায় পাওয়ার পর দু’টি ছেঁড়া প্রশ্নপত্রও উদ্ধার হয়।

ধামইরহাট সরকারি এমএম ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম জানান, ট্রাঙ্কে তাদের কেন্দ্রের ইতিহাস দ্বিতীয় পত্রের ৭০ নম্বরের লিখিত অংশের প্রশ্নপত্র রাখা হয়েছিল। ঘটনাটি জানাজানির পর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন আলাদা করে দুটি তদন্ত কমিটি গঠন করে। তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

পুলিশ সুপার সাফিউল সারোয়ার জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, প্রশ্নপত্র বাইরে ছড়ায়নি। এ ঘটনায় এক সাব-ইন্সপেক্টর ও এক কনস্টেবলকে দায়িত্বে গাফিলতির জন্য প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটিও কাজ করছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকেও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিনের নেতৃত্বে আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি জানিয়েছেন, প্রশ্নপত্র সংরক্ষণের ক্ষেত্রে গাফিলতির প্রমাণ মিলেছে। তবে ছড়িয়ে পড়া নিয়ে এখনো নিশ্চিত নয় কর্তৃপক্ষ।

এদিকে, থানা হাজতে থাকা এক আসামির সঙ্গে এই ঘটনার সম্পৃক্ততা রয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। শনিবার রাজশাহী শিক্ষা বোর্ডের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করবে।

জেএইচ/ইডি