সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ট্রাম্প


ইসময় বিশ্ব ডেস্ক

eshomoy.com || 2025-06-25
নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ট্রাম্প
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |ইসময়|

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন মার্কিন কংগ্রেস সদস্য বাডি কার্টার। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকস-এর বরাতে মঙ্গলবার (২৪ জুন) এ তথ্য জানা যায়।

কার্টার নোবেল কমিটিকে পাঠানো চিঠিতে দাবি করেছেন, ইরান-ইসরায়েলের মধ্যকার ‘১২ দিনের যুদ্ধ’ থামাতে এবং ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রোধে ট্রাম্প ‘অসাধারণ ও ঐতিহাসিক ভূমিকা’ পালন করেছেন। তাঁর ভাষায়, “ট্রাম্পের হস্তক্ষেপেই দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি সম্ভব হয়েছে, যা অনেকে অসম্ভব মনে করেছিলেন।”

চিঠিতে আরও বলা হয়, “নোবেল শান্তি পুরস্কার যেসব আদর্শকে সম্মান জানায়, ট্রাম্প সেই নেতৃত্ব প্রদর্শন করেছেন। এমন এক অঞ্চলে, যেখানে বহু বছর ধরে রাজনৈতিক অস্থিরতা ও বৈরিতা বিরাজ করছে, সেখানে শান্তির পথ দেখানো সাহসিকতা ও সিদ্ধান্তমূলক নেতৃত্বের প্রতীক।”

এর আগে গত ১৩ জুন ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েল প্রথম হামলা চালালে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পাল্টাপাল্টি হামলা চলতে থাকে দুই দেশের মধ্যে। আলোচনার টেবিলে বসতে ইরান রাজি না হওয়ায় যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পরমাণু স্থাপনায় বোমা হামলা চালায়। এরপর ইরানও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা রকেট হামলা করে।

শেষ পর্যন্ত ট্রাম্প উভয় পক্ষকে শান্তির আহ্বান জানিয়ে যুদ্ধ বন্ধের ঘোষণা দেন। সোমবার (২৩ জুন) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেন, যা মঙ্গলবার রাত থেকে কার্যকর হয়।

এদিকে, পাকিস্তান সরকারও ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারত-পাকিস্তান সঙ্কটে তাঁর কূটনৈতিক ভূমিকার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ।

জেএইচ/ইডি