সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

ধর্ষকের মাথায় আদালত প্রাঙ্গণে গুলি করলেন বাবা


আন্তর্জাতিক প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-01-23
ধর্ষকের মাথায় আদালত প্রাঙ্গণে গুলি করলেন বাবা

 

 

 

মেয়ের ধর্ষককে আদালত প্রাঙ্গণে গুলি করে হত্যা করেছেন এক ধর্ষিতা মেয়ের বাবা।


চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের গোরক্ষপুরে। যিনি গুলি করেছেন তিনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সাবেক এক জওয়ান।


টাইমস অব ইন্ডিয়া জানায়, নিহত ধর্ষকের নাম দিলশাদ হোসেন (২৫)। তার বাড়ি বিহারের মুজাফফরবাদে।


২০২০ সালে নাবালিকা মেয়েকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ ছিল দিলশাদের বিরুদ্ধে। গত বছরের মার্চে  হায়দরাবাদ থেকে তাকে পুলিশ ধরতে সক্ষম হয়। উদ্ধার হয় মেয়েটিও।


ঘটনার দিন ২১ জানুয়ারি (শুক্রবার) শুনানিতে অংশ নিতে এসেছিলেন দিলশাদ। সেখানে তিনি উকিলের জন্য অপেক্ষা করছিলেন। তবে উকিলের আগে সেখানে উপস্থিত হন সাবেক সৈনিক ভগবৎ সিং। নিজের লাইসেন্সকৃত পিস্তল দিয়ে দিলশাদের মাথায় গুলি করেন। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন দিলশাদ। ঘটনাস্থলেই মারা যান তিনি।


এ ঘটনায় পুলিশ ভগবৎ ও তার ছেলেকে গ্রেফতার করেছে। আদালতপ্রাঙ্গণে এমন ঘটনা ঘটায় আইনজীবীরা তীব্র প্রতিবাদ করেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে ঘটনা নিয়ন্ত্রণে আনেন। 

মেয়ের বাবা এখন সন্তোষ প্রকাশ করেন।