শিশু বিশেষজ্ঞ সীমা জিলানি সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেন, অপুষ্টি ‘শিশুদের পুরো শরীরকে প্রভাবিত করে’, যা ভয়াবহ ঝুঁকির কারণ। গাজায় অনাহার শিশুদের জন্য বেদনাদায়ক বলেও উল্লেখ করেন তিনি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার (৪ আগস্ট) গাজার হাসপাতালগুলোতে দুর্ভিক্ষ ও অপুষ্টির কারণে গত ২৪ ঘণ্টায় নতুন করে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে এক শিশুও রয়েছে।
প্রতিবেদন মতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ক্ষুধাজনিত কারণে মারা যাওয়া মোট মানুষের সংখ্যা এখন ১৮১ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৯৪ শিশু আছে।