সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

পারমাণবিক বিভীষিকার ৮০ বছর: আজো কাঁদছে জাপান


মোঃ নাজমুল ইসলাম

eshomoy.com || 2025-08-06
পারমাণবিক বিভীষিকার ৮০ বছর: আজো কাঁদছে জাপান
সংগৃহীত

হিরোশিমা বুধবার (৬ আগস্ট) মার্কিন পারমাণবিক বোমা হামলার ৮০তম বার্ষিকী পালন করেছে। জাপানের পশ্চিমাঞ্চলের এই শহরে হামলার ঘটনায় বেঁচে যাওয়া অনেক প্রবীণ ব্যক্তি ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ বিশ্ব নেতাদের মধ্যে প্রতিরোধক হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রতি ঝোঁক বাড়ছে।


হামলা থেকে বেঁচে যাওয়া মানুষের সংখ্যা দ্রুত কমে আসছে এবং বর্তমানে তাঁদের গড় বয়স ৮৬ বছর ছাড়িয়েছে। এ কারণে এই বার্ষিকী অনেকের কাছেই শেষ বড় ধরনের স্মরণানুষ্ঠান বলে বিবেচিত হচ্ছে।


“আর ১০ বা ২০ বছরের মধ্যে এই দুঃখজনক ও বেদনাদায়ক অভিজ্ঞতা বর্ণনা করার মতো কেউ আর বেঁচে থাকবে না।” বলেন মিনোরু সুজুতো, ৯৪ বছর বয়সী এক বোমা হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তি, যিনি স্মৃতিসৌধের সামনে প্রার্থনা করার পর এই কথা বলেন।

তিনি বলেন, “এই কারণেই আমি যতটা পারি আমার গল্পটি সবার সঙ্গে ভাগ করে নিতে চাই।”


১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমাটি পুরো শহরটিকে ধ্বংস করে দেয় এবং ১,৪০,০০০ মানুষের প্রাণ কেড়ে নেয়। তিন দিন পর নাগাসাকিতে আরেকটি বোমা ফেলা হয়, যাতে মারা যায় আরও ৭০,০০০ মানুষ। এরপর ১৫ আগস্ট জাপান আত্মসমর্পণ করে, যার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও এশিয়ায় জাপানের প্রায় অর্ধ-শতাব্দীর আধিপত্যের অবসান ঘটে।


সূত্র: এপি