সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

আলাস্কা বৈঠকের আগে ট্রাম্পের প্রশংসায় পুতিন


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-08-14
আলাস্কা বৈঠকের আগে ট্রাম্পের প্রশংসায় পুতিন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আন্তরিক’ প্রচেষ্টার প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, বৈঠকের শুরুতে পুতিন বলেন, ‘বর্তমান মার্কিন প্রশাসনের সঙ্গে আমরা কোন পর্যায়ে আছি, তা স্পষ্ট করতে এই আলোচনা ডাকা হয়েছে।’

পুতিন বলেন, ‘যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধ এবং সংকট নিরসনের ক্ষেত্রে (ট্রাম্প) যেভাবে সক্রিয় ও আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে, তাকে আমরা স্বাগত জানাই। এই প্রচেষ্টা এমন সব সমঝোতায় পৌঁছাতে সহায়ক হতে পারে, যা সংঘাতে জড়িত সব পক্ষের স্বার্থে কাজ করবে।'

তিনি আরও বলেন, ‘আমাদের দেশের সঙ্গে ইউরোপে এবং বিশ্বব্যাপী টেকসই শান্তির পরিবেশ গড়ে তোলার পথ তৈরি হোক-আমরা এটাই চাই।’

শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে যুদ্ধবিরতি ইস্যু আলোচনার কেন্দ্রবিন্দু হবে বলে মনে করেন তিনি। দুই নেতা বৈঠকের পর একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেয়ার পরিকল্পনা করছেন বলে হোয়াইট হাউস নিশ্চিত করেছে।