সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

ধসে পড়লো সম্রাট হুমায়ুনের সমাধি!


মোঃ নাজমুল ইসলাম

eshomoy.com || 2025-08-15
ধসে পড়লো সম্রাট হুমায়ুনের সমাধি!

দিল্লির নিজামুদ্দিন এলাকায় হুমায়ুনের সমাধি কমপ্লেক্সের কাছে একটি ভবনের ছাদের অংশ শুক্রবার (১৫ আগস্ট) ধসে পড়ে। দিল্লি ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ধ্বংসস্তূপ থেকে অন্তত আট থেকে নয়জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম এখনও চলছে।


পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, বিকেল ৪টা ৩০ মিনিটে দিল্লি ফায়ার সার্ভিসে একটি গম্বুজের অংশ ধসে পড়ার খবর আসার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। তবে কিছু সূত্র জানিয়েছে, সমাধি চত্বরের বাইরে অন্য একটি ভবনের ছাদ ধসে এই ঘটনা ঘটে।


"আমি হুমায়ুনের সমাধিতে কাজ করি। শব্দ শুনেই আমার সুপারভাইজার দৌড়ে এলেন। আমরা মানুষজন ও প্রশাসনকে ডাকলাম। ধীরে ধীরে আমরা আটকে পড়া লোকজনকে বের করে আনতে শুরু করি," পিটিআই-কে বলেন প্রত্যক্ষদর্শী বিষাল কুমার।


দিল্লি পুলিশ ও ফায়ার সার্ভিসের নেতৃত্বে এখনো উদ্ধার অভিযান চলছে।


সাউথইস্ট জেলার ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) জানান, ধসে পড়া ছাদের ধ্বংসস্তূপ থেকে মোট ১০ থেকে ১২ জনকে উদ্ধার করা হয়েছে।


ডিসিপি বলেন, "এসএইচও এবং স্থানীয় পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাঁচ মিনিটের মধ্যে উদ্ধার কাজ শুরু করেন। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস ও ক্যাটস অ্যাম্বুলেন্সও ঘটনাস্থলে পৌঁছায়। পরে এনডিআরএফ-ও উদ্ধার অভিযানে যোগ দেয়।"

পিটিআই জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত সংবাদ কিছুক্ষণের মধ্যে প্রকাশ করা হবে।