সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

ইউক্রেন ইস্যু নিয়ে ,ওয়াশিংটনে আসতে শুরু করেছেন ইউরোপিয়ান নেতারা


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-08-18
ইউক্রেন ইস্যু নিয়ে ,ওয়াশিংটনে আসতে শুরু করেছেন ইউরোপিয়ান নেতারা
ইউক্রেন-রাশিয়া ইস্যুতে বৈঠকের জন্য ওয়াশিংটনে পৌঁছেছেন বৃটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার |

‘আমরা এর আগে কখনো একসাথে এতজন ইউরোপিয়ান নেতাকে একসাথে পাইনি। আমেরিকার জন্য এটি বিশাল সম্মানের বিষয়। দেখা যাক ফলাফল কী দাঁড়ায়।’

ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর নেতাদের সাথে ডোনাল্ড ট্রাম্প আর ভলোদিমির জেলেনস্কির সাথে হোয়াইট হাউজে বৈঠকের আগে ওয়াশিংটনে পৌঁছাতে শুরু করেছে ইউরোপিয়ান নেতারা।

এরই মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ওয়াশিংটনে পৌঁছেছেন।

ইতালি, জার্মানি, ফ্রান্স ও ফিনল্যান্ডের শীর্ষ নেতাদেরও এই বৈঠকে যোগ দেয়ার কথা রয়েছে।

হোয়াইট হাউজের ওয়েস্ট উইংয়ে হতে যাওয়া এই বৈঠকের আগে ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন যে, ‘আমরা এর আগে কখনো একসাথে এতজন ইউরোপিয়ান নেতাকে একসাথে পাইনি। আমেরিকার জন্য এটি বিশাল সম্মানের বিষয়। দেখা যাক ফলাফল কী দাঁড়ায়।’

যুক্তরাষ্ট্র সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময় সোমবার রাত ১১টা) দিকে শুরু হতে যাওয়া ওই বৈঠকের আগে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ও ইউরোপীয় ইউনিয়ন কমিশন প্রেসিডেন্টের সাথে ভলোদিমির জেলেনস্কি ‘প্রস্তুতিমূলক বৈঠক’ করছেন বলেও জানা গেছে।

ওয়াশিংটনে যখন এই বৈঠকের প্রস্তুতি চলছে তখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার কূটনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। এরই মধ্যে তিনি ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রীর সাথে ফোনে কথা বলেছেন বলে জানা গেছে।

অন্যদিকে এই সময়ে ইউক্রেনের কয়কটি জায়গায় রাশিয়ার হামলায় অন্তত সাতজন মারা গেছে বলেও জানা গেছে।