সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

দিল্লির মুখ্যমন্ত্রীকে চড় মারার অভিযোগে গ্রেপ্তার ১


মোঃ নাজমুল ইসলাম

eshomoy.com || 2025-08-20 15:01
দিল্লির মুখ্যমন্ত্রীকে চড় মারার অভিযোগে গ্রেপ্তার ১
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে বুধবার (২০ আগস্ট) সকালে একটি "জন শুনানি" কর্মসূচির সময় হামলার শিকার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, জানিয়েছে পুলিশ। তারা আরও জানিয়েছে, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতাদের মতে, ঘটনাটি ঘটেছে মুখ্যমন্ত্রীর সিভিল লাইন্স এলাকার সরকারি বাসভবনে। সূত্রের বরাতে জানা গেছে, অভিযুক্তের নাম সাকারিয়া রাজেশভাই খিমজিভাই, যিনি গুজরাটের রাজকোট থেকে এসেছেন।


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অভিযুক্ত কিছু নথি নিয়ে ঘটনাস্থলে এসে প্রথমে রেখা গুপ্তার কাছে যান এবং তারপর আচমকাই তার উপর হামলা চালান।


এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ক্ষমতাসীন বিজেপি একে “প্রতিপক্ষদের ষড়যন্ত্র” বলে দাবি করেছে। অপরদিকে, বিরোধী আম আদমি পার্টি (আপ) ও কংগ্রেস ঘটনাটির তীব্র নিন্দা করেছে এবং বলেছে, গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই।

সূত্র: এনডিটিভি