সমাবেশে হাজারো সমর্থকের সামনে বিজয় বলেন, আমাদের একমাত্র আদর্শগত শত্রু হচ্ছে বিজেপি। আর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডিএমকে। তামিলাগা ভেট্রি কাজাগাম কোনো মাফিয়া গোষ্ঠী নয় বরং এটা এমন একটি শক্তি, যারা কোনো দলে ভয় পায় না। আজ আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।
২০২৬ সালের বিধানসভা নির্বাচন কেন্দ্র করে ভারতের তামিলনাড়ুর রাজনীতি দিনে দিনে উত্তপ্ত হয়ে উঠছে। বিশেষ করে সুপারস্টার থালাপতি বিজয় তার রাজনৈতিক দল তামিলগা ভেত্রি কাজগম (টিভিকে) নিয়ে জনসভা করার পর পরিস্থিতির আরো অবনতি হয়েছে। সম্প্রতি মাদুরাইয়ে অনুষ্ঠিত ‘মাদুরাই মানাডু’ মহাসমাবেশ ছিল ব্যাপক সফল, অভূতপূর্ব জনসমাগমে ভরপুর। খর এনডিটিভি।
এই
জনসভায় বক্তব্য দিতে গিয়ে বিজেপিসহ সব বড় রাজনৈতিক দলকে সরাসরি আক্রমণ করেন থালাপতি। তিনি স্পষ্ট ভাষায় বলেন, কেন্দ্রে এনডিএ জোট তামিলনাড়ুর জন্য কোনো ইতিবাচক কাজ করেনি। বরং তাদের আমলেই জেলেদের ভাতা সমস্যা ও বিতর্কিত এনইইটি পরীক্ষা জটিলতা তৈরি হয়েছে।
সমাবেশে হাজারো সমর্থকের সামনে বিজয় বলেন, আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি। আর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডিএমকে। তামিলাগা ভেট্রি কাজাগাম কোনো মাফিয়া গোষ্ঠী নয় বরং এটা এমন একটি শক্তি, যারা কোনো দলে ভয় পায় না। আজ আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।
বিজয়ের ভাষায়, এই লড়াই শুধু রাজনৈতিক ক্ষমতার নয়, আদর্শেরও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, এনইইটি বাতিল করুন! পারবেন কি, নরেন্দ্র মোদি? আপনার একগুঁয়েমির কারণে আমাদের ছাত্র-ছাত্রীরা ভুগছে।
বিশ্লেষকরা বলছেন, থালাপতির এই অবস্থান তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে। বিজেপি, ডিএমক ‘র পাশাপাশি ক্রমশই প্রভাবশালী তৃতীয় শক্তি হিসেবে উঠে আসছে থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলগা ভেত্রি কাজগম (টিভিকে)।
এর
আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইঙ্গিত দিয়েছিলেন, তামিলনাড়ুতে আগামী নির্বাচনে এনডিএর সঙ্গে টিভিকে’র জোট হওয়ার সম্ভাবনা খোলা রয়েছে। তিনি বলেছিলেন, ভোট অনেক দূরে, তাই ভবিষ্যতে সবকিছুই সম্ভব। কিন্তু থালাপতি সেই সম্ভাবনাকে নস্যাৎ করে দিয়ে বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। তীব্র আক্রমণ করেছেন ডিএমকে ও এআইএডিএমকি-কেও।