সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

মুসলিম বিশ্বকে ঐক্যের ডাক দিলো - ইরান ও সৌদি আরব


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-08-26
মুসলিম বিশ্বকে ঐক্যের ডাক দিলো - ইরান ও সৌদি আরব
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান।

গাজায় ইসরাইলি গণহত্যা ঠেকাতে মুসলিম বিশ্বকে ঐক্যের ডাক দিয়েছে ইরান ও সৌদি আরব। জেদ্দায় মুসলিম দেশগুলোর সহযোগিতা সংস্থা ওআইসি আলোচনার আগে পার্শ্ববৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বললেন, মুসলিম বিশ্বকে এগোতে হবে একসঙ্গে।

সৌদি আরবের জেদ্দায় ওআইসির জরুরি বৈঠকের আলোচনার ফাঁকে সাক্ষাৎ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। এসময় তারা বলেন, গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে মুসলিম দেশগুলোকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। গাজায় নিশ্চিত করতে হবে মানবিক সহায়তা।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে সম্প্রসারণের জন্য ইসরাইলের ‘বিপজ্জনক প্রকল্প’ রুখতে মুসলিম বিশ্বের ঐক্য অত্যন্ত জরুরি। এছাড়া ইরান-সৌদি সম্পর্কের উন্নয়ন, রাজনৈতিক, অর্থনৈতিক ও আঞ্চলিক সহযোগিতা জোরদার নিয়েও আলোচনা হয়। 

কূটনৈতিক মহল বলছে, দুই প্রতিদ্বন্দ্বী শক্তি একসঙ্গে এগোলে পশ্চিম এশিয়ায় নতুন স্থিতি তৈরি হতে পারে, যা সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও অনধিকার হস্তক্ষেপ না করার নীতির ওপর দাঁড়িয়ে থাকবে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৬২ হাজার ফিলিস্তিনি। যাদের বেশিরভাগই নারী ও শিশু। নতুন করে গাজা সিটিতে দখল অভিযান শুরুর পর মানবিক বিপর্যয় আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।