সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

যুক্তরাজ্যে যৌন অপরাধের পরিসংখ্যানে শীর্ষে ভারতীয়রা


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-02
যুক্তরাজ্যে যৌন অপরাধের পরিসংখ্যানে শীর্ষে ভারতীয়রা
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে যৌন অপরাধে সবচেয়ে বেশি জড়িত ভারতীয়রা। দেশটির বিচার মন্ত্রণালয়ের নতুন তথ্য অনুযায়ী, ২০২১ সাল থেকে দেশটিতে যৌন অপরাধের দায়ে দণ্ডিত হওয়া বিদেশি নাগরিকদের মধ্যে ভারতীয়দের সংখ্যায় সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

সেন্টার ফর মাইগ্রেশন কন্ট্রোলের (সিএমসি) বিশ্লেষণ অনুযায়ী, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে এই ধরনের অপরাধের দায়ে ভারতীয়দের দণ্ডিত হওয়ার হার ২৫৭ শতাংশ বেড়েছে। ২০২১ সালে যেখানে ২৮টি মামলা ছিল, তা বেড়ে ২০২৪ সালে ১০০টিতে দাঁড়িয়েছে। একই সময়ে নাইজেরিয়ার নাগরিকদের দণ্ডিত হওয়ার হার ১৬৬ শতাংশ এবং ইরাকিদের ক্ষেত্রে ১৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

পুলিশ ন্যাশনাল কম্পিউটার (পিএনসি) এর তথ্য দিয়ে এই প্রতিবেদন তৈরি করেছে বিচার মন্ত্রণালয়। সিএমসির বিশ্লেষণে দেখা যায়, ২০২১ সালে যৌন অপরাধে জড়িত ছিল ২৮ জন ভারতীয়। ২০২৪ সালে এসে তা দাঁড়ায় ৭২ জনে।

এর পরে আছে নাইজেরিয়া, ইরাক, সুদান ও আফগানিস্তানের নাগরিকরা। তালিকার তলানির দিকে রয়েছে বাংলাদেশ।