সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

ভূমিকম্পের মধ্যেই আফগান শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে - পাকিস্তান


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-06
 ভূমিকম্পের মধ্যেই আফগান শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে - পাকিস্তান
গত কয়েকদিনে পাকিস্তান থেকে আফগান অভিবাসীদের জোরপূর্বক দেশে ফেরত পাঠানোর ঘটনা বেড়েছে।

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের মধ্যেই আফগান শরণার্থীদের দেশে ফেরত পাঠাচ্ছে পাকিস্তান। ভূমিকম্পের কারণে জাতিসংঘ গণহারে বিতাড়ন স্থগিত করার আহ্বান জানালেও তা শুনছে না। সময়সীমা শেষ হওয়ার অজুহাতে বিতাড়ন জোরদার করেছে দেশটি।

গত রোববার (৩১ আগস্ট) স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় পাহাড়ি প্রদেশ কুনারে ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এরপর আরও অন্তত তিনটি আফটারশক হয়। সেগুলোর মাত্রা ছিল ৪.৫ থেকে ৫.২-এর মধ্যে।

মাঝারি মাত্রার হলেও অগভীর এ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এপির প্রতিবেদন মতে, ভূমিকম্পে কুনার প্রদেশের বেশ কয়েকটি কার্যত গ্রাম মানচিত্র থেকে মুছে গেছে। তালেবান সরকারের তথ্য মতে, এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২ হাজার ২০০ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ৩ হাজার ৬৪৯ জন। হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ লাখ মানুষ।

এদিকে এখনও মাঝে মাঝেই আফটারশক আঘাত হানছে। অন্যদিকে প্রথম ভূমিকম্পের ছয়দিন পরও এখনও উদ্ধার তৎপরতা চলছে। ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিতদের উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে উদ্ধারকর্মীরা। ফলে প্রতি মুহূর্তেই নতুন করে লাশ এবং আহত ব্যক্তি উদ্ধারের খবর পাওয়া যাচ্ছে।

এমন পরিস্থিতিতে পাকিস্তানকে আফগান শরণার্থীদের গণনির্বাসন স্থগিত করার আহ্বান জানায় জাতিসংঘ। সংস্থাটির শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি এক বার্তায় বলেন, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনায় পাকিস্তান সরকারকে অনুরোধ করছি, অবিলম্বে অবৈধ বিদেশি প্রত্যাবাসন পরিকল্পনার বাস্তবায়ন স্থগিত করুন।’

তিনি সতর্ক করে বলেন, যাদের ফেরত পাঠানো হচ্ছে তারা আসলে ‘একটি বিপর্যস্ত অঞ্চলে ফিরে যাচ্ছে’। তবে জাতিসংঘের এই আহ্বান মানছে না পাকিস্তান। 

টোলো নিউজ জানিয়েছে, গত কয়েকদিনে পাকিস্তান থেকে আফগান অভিবাসীদের জোরপূর্বক দেশে ফেরত পাঠানোর ঘটনা বেড়েছে। শরণার্থীদের আফগানিস্তানে ফেরত যাওয়ার জন্য ৩১ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল পাকিস্তান। নির্ধারিত সময় পার হওয়ার পর থেকেই বিতাড়ানের হার তীব্র হয়েছে।

এএফপির প্রতিবেদন মতে, ১ সেপ্টেম্বরের মধ্যে দেশ ছাড়ার সময়সীমা শেষ হওয়ায় সীমান্তে ফেরত যাত্রীর সংখ্যা হঠাৎ বেড়ে গেছে। চমন সীমান্ত দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ আফগানিস্তানে প্রবেশ করছেন। একইভাবে তোরখাম সীমান্ত দিয়েও ফেরত যাত্রীদের ঢল নেমেছে।

খাইবার পাখতুনখোয়ায় আফগান অভিবাসীদের প্রতিনিধি মীর মিয়াখিল বলেন, ‘সবাই খুবই উদ্বিগ্ন। কারণ আমরা প্রায় চল্লিশ বছর ধরে এখানে ব্যবসা করছি। এতো অল্প সময়ের মধ্যে সবকিছু ফেলে চলে যাওয়া অসম্ভব।’

পাকিস্তানে বসবাসকারী আরেক আফগান অভিবাসী আতিকুল্লাহ মনসুর বলেন, ‘ফেরত পাঠানো বন্ধ হয়নি বরং প্রক্রিয়াটি আরো বেড়েছে। আমরা আফগান অভিবাসী এবং আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার পাকিস্তান সরকারের কাছে আবেদন করেছি, যাতে ধীরে ধীরে এবং নিরাপদে ফেরত পাঠানো হয়।’

আফগান অভিবাসীরা বলছেন, ভিসার