সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে পণ্য বিনিময় বাণিজ্যে ঝুঁকছে - রাশিয়া


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-16
পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে পণ্য বিনিময় বাণিজ্যে ঝুঁকছে - রাশিয়া

যুক্তরাষ্ট্র, ইউরোপ ও তাদের মিত্ররা ২০২২ সালের ইউক্রেন যুদ্ধ ও ২০১৪ সালের ক্রিমিয়া দখলের কারণে রাশিয়ার ওপর ২৫ হাজারের বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছে। লক্ষ্য ছিল ২.২ ট্রিলিয়ন ডলারের রুশ অর্থনীতি দুর্বল করা। সবচেয়ে কঠিন আঘাত এসেছে ২০২২ সালে রুশ ব্যাংকগুলোকে সুইফট পেমেন্ট সিস্টেম থেকে বিচ্ছিন্ন করার পর। চীনা ব্যাংকগুলোও ওয়াশিংটনের হুঁশিয়ারির কারণে রাশিয়াকে সরাসরি সহায়তা করতে পারছে না। এই পরিস্থিতিতেই বিকল্প পদ্ধতি হিসেবে রাশিয়ায় আবার ফিরে এসেছে বার্টার ট্রেড বা পণ্য বিনিময় প্রথা।

সোভিয়েত-পরবর্তী ১৯৯০-এর দশকের পর প্রথমবারের মতো রাশিয়ার বৈদেশিক বাণিজ্যে পুরনো ধাঁচের বার্টার ট্রেড বা পণ্য বিনিময় ফেরত এসেছে। পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে রুশ ব্যবসায়ীরা গমের বিনিময়ে চীনা গাড়ি, তিসি বীজের বিনিময়ে নির্মাণসামগ্রী আদান–প্রদান করছে। চীন ও ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত হলেও বার্টারের পুনরুত্থান দেখাচ্ছে ইউক্রেন যুদ্ধ কীভাবে রাশিয়ার বাণিজ্যকে পরিবর্তন করেছে।

যুক্তরাষ্ট্র, ইউরোপ ও তাদের মিত্ররা ২০২২ সালের ইউক্রেন যুদ্ধ ও ২০১৪ সালের ক্রিমিয়া দখলের কারণে রাশিয়ার ওপর ২৫ হাজারের বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছে। লক্ষ্য ছিল ২.২ ট্রিলিয়ন ডলারের রুশ অর্থনীতি দুর্বল করা এবং প্রেসিডেন্ট পুতিনের প্রতি জনগণের সমর্থন হ্রাস করা। যদিও পুতিন দাবি করেন, রাশিয়ার অর্থনীতি প্রত্যাশার চেয়ে ভালো করছে। পুতিন বলেন, রাশিয়ার অর্থনীতি প্রত্যাশার চেয়েও ভালো করেছে। পশ্চিমাদের ভবিষ্যদ্বাণী সত্ত্বেও, গত দুই বছরে জি-৭ দেশগুলির তুলনায় রাশিয়ার অর্থনীতি দ্রুত বৃদ্ধি পেয়েছে। তিনি ব্যবসা প্রতিষ্ঠান এবং কর্মকর্তাদের নিষেধাজ্ঞা উপেক্ষা করার জন্য যথাসাধ্য নির্দেশ দিয়েছেন। তবে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে দেশটি প্রযুক্তিগত মন্দা ও উচ্চ মূল্যস্ফীতির মধ্যে রয়েছে।

সবচেয়ে কঠিন আঘাত এসেছে ২০২২ সালে রুশ ব্যাংকগুলোকে সুইফট পেমেন্ট সিস্টেম থেকে বিচ্ছিন্ন করার পর। চীনা ব্যাংকগুলোও ওয়াশিংটনের হুঁশিয়ারির কারণে রাশিয়াকে সরাসরি সহায়তা করতে পারছে না। এই পরিস্থিতিতেই পণ্য বিনিময় বাণিজ্য বেড়ে গেছে। ২০২৪ সালে রাশিয়ার অর্থনীতি মন্ত্রণালয় ‘বিদেশী বার্টার লেনদেনের গাইড’ নামে ১৪ পাতার একটি নির্দেশিকা প্রকাশ করে, যা ব্যবসায়ীদের নির্দেশ দিচ্ছে কীভাবে পণ্য বিনিময়ের মাধ্যমে নিষেধাজ্ঞা এড়িয়ে চলা যায়।

রয়টার্স জানিয়েছে, রয়টার্স বাণিজ্য উৎস, কাস্টমস পরিষেবার পাবলিক বিবৃতি এবং কোম্পানির বিবৃতির উপর ভিত্তি করে অন্তত আটটি নতুন বার্টার চুক্তি শনাক্ত হয়েছে। রয়টার্সের হাতে পাওয়া দুই বাণিজ্যিক সূত্রের তথ্য অনুযায়ী, এক লেনদেনে চীনা গাড়ির বিনিময়ে রুশ গম বেচাকেনা হয়েছে। সূত্রগুলোর একজন জানান, এ চুক্তিতে চীনা অংশীদাররা রুশ পক্ষকে শস্য দিয়ে অর্থ পরিশোধ করতে বলেন।

চীনা অংশীদাররা চীনে ইউয়ান দিয়ে গাড়ি কিনেছিলেন। অন্যদিকে রুশ ব্যবসায়ীরা রুবল দিয়ে গম কিনেছিলেন। পরে সেই গমের