সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল পেরু


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-21
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল পেরু
ছবি: সংগৃহীত

বিক্ষোভে উত্তাল লাতিন আমেরিকার দেশ পেরু। স্থানীয় সময় শনিবার (২০ সেপ্টেম্বর) দেশটির রাজধানী লিমায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

 বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ও লাঠি ছোড়ে। অপরদিকে, পুলিশ তাদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে। সাম্প্রতিক সময়ে পেরুতে সংগঠিত গোষ্ঠীগত অপরাধ, সরকারি দুর্নীতি এবং নতুন পেনশন সংস্কারের বিরুদ্ধে সামাজিক অস্থিরতা বাড়ছে। সেই প্রেক্ষাপটেই এ আন্দোলন শুরু হয়েছে।

বিক্ষোভকারীরা লিমায় প্রেসিডেন্ট ভবন এবং কংগ্রেস ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে সংঘর্ষ দেখা দেয়। এতে বেশ কয়েকজন আহত হন। 

প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের জনপ্রিয়তা এ ঘটনায় আরও নিম্নমুখী হয়েছে। তার মেয়াদ আগামী বছর শেষ হওয়ার কথা থাকলেও ইতিমধ্যেই জনগণের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে। জনমত জরিপে দেখা যাচ্ছে, সরকার ও সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস উভয়কেই জনগণের বড় অংশ দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করছে।

সূত্র: ফ্রান্স-২৪।