সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

হামাসকে অস্ত্র সমর্পণ করতে বললেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাস


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-23
হামাসকে অস্ত্র সমর্পণ করতে বললেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাস
ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস |

মাহমুদ আব্বাস বলেন, ‘হামাস ও অন্যান্য দলগুলোকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে তাদের অস্ত্র সমর্পণ করতে হবে। আমরা চাই অস্ত্র ছাড়া এমন একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র, যেখানে একই আইন ও একটি বৈধ নিরাপত্তা বাহিনী থাকবে।’

ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সোমবার (২৩ সেপ্টেম্বর) বলেছেন, ভবিষ্যতে গাজা শাসনে হামাসের ‘কোনো ভূমিকা’ থাকা উচিত নয়। একইসাথে তিনি গোষ্ঠীটিকে তাদের অস্ত্র সমর্পণ করারও আহ্বান জানিয়েছেন।

জাতিসঙ্ঘে দ্বি-রাষ্ট্র সমাধানের শীর্ষ সম্মেলনে ভিডিও লিঙ্কের মাধ্যমে তিনি এ কথা বলেছেন। শীর্ষ সম্মেলনে ফ্রান্স ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে।

মাহমুদ আব্বাস বলেন, ‘হামাস ও অন্যান্য দলগুলোকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে তাদের অস্ত্র সমর্পণ করতে হবে। আমরা চাই অস্ত্র ছাড়া এমন একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র, যেখানে একই আইন ও একটি বৈধ নিরাপত্তা বাহিনী থাকবে।’

ফিলিস্তিনি নেতা যুদ্ধ শেষ হওয়ার পর প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতির ওপরও জোর দেন। তিনি বলেন, ‘কর্তৃপক্ষ থেকে রাষ্ট্রের কাছে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করার জন্য আমরা তিন মাসের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন সংবিধান প্রণয়ন করব।’

এ সময় তিনি আরো বেশি সংখ্যক দেশকে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া দেশগুলোকে সমর্থন জানাই। যারা এখনো স্বীকৃতি দেয়নি তাদের আমরা আহ্বান জানাই যেন তারাও একই পথ অনুসরণ করে। ফিলিস্তিন যাতে জাতিসঙ্ঘের পূর্ণাঙ্গ সদস্য হয়, সেজন্য আমরা আপনাদের সমর্থন কামনা করি।’

সূত্র : সিএনএন