আজ ২রা মার্চ। রাশিয়া-ইউক্রেন হামলার সপ্তম দিন। গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলা চালানোর নির্দেশ দেন। এরপর ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। ধ্বংস করে বিভিন্ন বিমানঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। হামলা থেকে বাঁচতে ইউক্রেন থেকে পালাচ্ছে লাখো মানুষ। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।
জেনে নেওয়া যাক ১ মার্চ থেকে এখন পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যা ঘটেছে।
* কিয়েভের একটি টিভি টাওয়ারে রাশিয়ার হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে।
* ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের ফ্রিডম স্কোয়ারে হামলায় অন্তত ১০ বেসামরিক লোক নিহত হয়েছে।
* মস্কোর হতাশার মধ্যে রাশিয়া বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করবে বলে আশঙ্কা বেড়েছে। কারণ ইউক্রেনে ছয় দিনের আক্রমণের পরেও তারা এখনও প্রত্যাশিত অগ্রগতি করতে পারেনি।
* ইউক্রেনীয় শহরগুলোতে উত্তেজনা বেশি, বিশেষ করে কিয়েভে। কারণ স্যাটেলাইট চিত্রগুণো রাজধানীর বাইরে একটি বিশাল রাশিয়ান অস্ত্রবাহী বহরের ছবি প্রকাশ করেছিল।
আরও পড়ুন: নির্দেশ পেলেই জেলেনস্কিকে হত্যা করবে পুতিন বাহিনী
* ইউক্রেনের দক্ষিণ সীমান্তে সৈন্য সংখ্যা দ্বিগুণ করছে বেলারুশ।
* মার্কিন আকাশে সব ধরনের রাশিয়ান ফ্লাইট (বাণিজ্যিক ও ব্যক্তিগত) বাতিল করার খবর নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
* রুশ বাহিনী ইউক্রেনের খারসন শহরের নিয়ন্ত্রণ নিয়েছে।
প্রায় দুই মাস ধরে ইউক্রেন সীমান্তে প্রায় ২ লাখ সেনা জড়ো করে রাশিয়া। রাশিয়ার সেনা মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো বারবার সতর্কতা দিয়েছিল। কিন্তু বরাবরই রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর আশঙ্কা উড়িয়ে দিয়েছে।