সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে শ্রীলঙ্কা যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক


মাসুম মাহমুদ-ইসময় (বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি)

eshomoy.com || 2022-03-02
আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে শ্রীলঙ্কা যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক

 

 

 

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে শ্রীলঙ্কা যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ জন শিক্ষকের একটি গবেষক দল। তারা সকলেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক। 

 


আগামী ২ মার্চ থেকে ৫ মার্চ ২০২২ পর্যন্ত শ্রীলঙ্কার কলোম্ব বিশ্ববিদ্যালয়ে বিইসিকে (BECK) প্রকল্পের ১০ম সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও  খনিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক  বিইসিকে (BECK) প্রকল্পের প্রকল্প পরিচালক ড. ধীমান কুমার রায় এর নেতৃত্বে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ জন শিক্ষকের একটি গবেষক দল অংশগ্রহণ করবেন। 

 


অংশগ্রহণকারী গবেষক দলের অন্যান্য সদস্যরা হলেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রভাষক মো. হাসনাত জামান ও মো. আবদুল্লাহ সালমান ।

 


বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিইসিকে (BECK) প্রকল্পের প্রকল্প পরিচালক ড. ধীমান কুমার রায় জানান, BECK প্রকল্পটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্স-কারিকুলাম ডেভেলপমেন্ট, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের কোর্স-কারিকুলাম ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে ক্লাইমেট চেঞ্জ, সাসটেইনেবল ডেভেলপমেন্ট এবং এনার্জি এফিসিয়েন্সি রিলেটেড কোর্স-কারিকুলামের মান উন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের প্রশিক্ষণের আওতায় আনতে অগ্রনী ভূমিকা পালন করছে। তারই ধারাবাহিকতায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে আমরা শ্রীলঙ্কা যাচ্ছি। 

 


উল্লেখ্য, বিইসিকে (BECK) প্রকল্পটি ইউরোপিয় ইউনিয়ন এবং ইরাস্মাস মুন্ডাস এর অর্থায়নে পরিচালিত। এ প্রকল্পটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান গবেষকরা।