সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

নেতানিয়াহুর ওপর এবার ভ্রমণ নিষেধাজ্ঞা দিলো স্লোভেনিয়া


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-25
নেতানিয়াহুর ওপর এবার ভ্রমণ নিষেধাজ্ঞা দিলো স্লোভেনিয়া
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে স্লোভেনিয়া। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, এটি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো সদস্যের এ ধরনের প্রথম পদক্ষেপ।

গত আগস্টে, স্লোভেনিয়া ছিল প্রথম ইইউ দেশ যারা ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞাও আরোপ করে। 

এর আগে দুই ইসরাইলি মন্ত্রী ইতামার বেন গভির এবং বেজালেল স্মোট্রিচকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘গণহত্যামূলক বক্তব্য’ দেয়ার অভিযোগে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছিল স্লোভেনিয়া। 

২০২৪ সালের জুন মাসে নরওয়ে, স্পেন এবং আয়ারল্যান্ডের পর ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় স্লোভেনিয়া। গাজায় ইসরাইলের কর্মকাণ্ডের সমালোচনায় সবচেয়ে সোচ্চার ইউরোপীয় দেশগুলোর মধ্যেও একটি ছিল তারা। 

প্রেসিডেন্ট নাতাসা পিরক মুসার গাজায় ইসরাইলি আক্রমণকে গণহত্যা হিসেবে বর্ণনা করেছিলেন।

 সূত্র: মিডল ইস্ট আই