সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

ইউক্রেনের রাজধানী কিয়েভে ভারতীয় শিক্ষার্থী গুলিবিদ্ধ


আন্তর্জাতিক প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-03-04
ইউক্রেনের রাজধানী কিয়েভে ভারতীয় শিক্ষার্থী গুলিবিদ্ধ

 

 

 

ইউক্রেনের রাজধানী কিয়েভে এক ভারতীয় ছাত্র গুলিবিদ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে তার পরিচয় জানা যায়নি।


ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে ভারতের বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী ভিকে সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানিয়েছেন, সব ভারতীয় শিক্ষার্থীকে দ্রুত কিয়েভ ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। যুদ্ধ এমন একটি ঘটনা, যেখানে গুলি কোনো ধর্ম ও দেশ দেখা হয় না।


গুলিবিদ্ধ শিক্ষার্থী কিয়েভ থেকে পোল্যান্ড সীমান্তে যাওয়ার পথে হামলার শিকার হন।


তাকে কিয়েভের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আরেক ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ডটকম জানায়।


এর আগে ইউক্রেনের কারকিভ অঞ্চলে রাশিয়ার গোলার আঘাতে এক ভারতীয় শিক্ষার্থী নিহত হন। ভারত সরকারের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, ১ মার্চ সকালে রুশ বাহিনী একটি সরকারি ভবন উড়িয়ে দিলে তার প্রাণহানি ঘটে।


তিনি বলেন, তার পরিবারের সঙ্গে সরকার কথা বলেছে। ইউক্রেনের রুশ আগ্রাসনের আগে দেশটিতে হাজার হাজার ভারতীয় শিক্ষার্থী ছিলেন। অরিন্দম বাগচী বলেন, ‘আমাদের দাবি হচ্ছে, ভারতীয়দের নিরাপদে পূর্ব ইউক্রেনের দেশটি থেকে বের করে নিয়ে আসা।’


২১ বছর বয়সী নিহত শিক্ষার্থীর নাম নবীন শেকরাপ্পা। কর্ণাটকের হাভেরিতে মেডিকেলের শেষবর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।