সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

৪৮ ঘণ্টা পর আফগানিস্তানে ফিরল মোবাইল নেটওয়ার্ক


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-01
৪৮ ঘণ্টা পর আফগানিস্তানে ফিরল মোবাইল নেটওয়ার্ক
ছবি: সংগৃহীত

আফগানিস্তানে টেলিযোগাযোগ বন্ধের ৪৮ ঘণ্টা পর বুধবার রাজধানী কাবুলসহ কয়েকটি প্রদেশে আবারও মোবাইল নেটওয়ার্ক চালু হয়েছে।

এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, কাবুল ছাড়াও কন্দহার, খোস্ত, গজনি ও হেরাত প্রদেশে বিভিন্ন মোবাইল অপারেটরের সিগন্যাল পাওয়া গেছে।

কোনো ধরনের সতর্কতা ছাড়াই সোমবার রাত থেকে মোবাইল ফোন সেবা ও ইন্টারনেট বন্ধ হয়ে গেলে দেশজুড়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। এর ফলে অধিকাংশ ব্যবসা-বাণিজ্য কার্যত স্থবির হয়ে পড়ে—প্রভাব পড়ে ব্যাংক, ডাকঘর, বাজারের লেনদেনেও।

এমনকি হাসপাতালগুলোকে রোগীর নথি-তথ্য ছাড়াই কাজ চালাতে হয়।

তালেবান সরকার দেশের কিছু প্রদেশে ‘অনৈতিকতা’ ঠেকানোর অজুহাতে উচ্চগতির ইন্টারনেট সংযোগ বন্ধের নির্দেশ দেওয়ার কয়েক সপ্তাহ পর সাম্প্রতিক এই ব্যাপক শাটডাউন আসে। এ নির্দেশ এসেছিল তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার কাছ থেকে।