সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

ইসরায়েলকে থামানোর জরুরি আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-02
ইসরায়েলকে থামানোর জরুরি আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

গাজার উদ্দেশে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী নৌবহর হামলা ও আটকের ঘটনায় কড়া বার্তা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, ইসরায়েলকে এখনই থামাতে হবে। খবর আল জাজিরা। বৃহস্পতিবার (২ অক্টোবর) এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, গাজা-মুখী নৌবহরে থাকা ২৩ জন মালয়েশিয়ানকে ইসরায়েলি বাহিনী আটক করেছে।

ভিডিও বার্তায় তিনি বলেন, তাদের মুক্তি নিশ্চিত করতে মধ্যপ্রাচ্যের নেতাদের—যেমন তুরস্ক, মিশর এবং কাতারের—সহায়তা চাইবেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমি আবারও বলছি—ইসরায়েলের এ অন্যায় শাসন ব্যবস্থা এখনই অবিলম্বে বন্ধ করতে হবে। যেখানে মানুষের অধিকার ও মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, সেখানে মালয়েশিয়া চুপ থাকবে না।