সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

ভারতে দুর্গা বিসর্জনের সময় ১০ শিশুসহ ১৩ জনের মৃত্যু


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-02
ভারতে দুর্গা বিসর্জনের সময় ১০ শিশুসহ ১৩ জনের মৃত্যু
নিহতদের মধ্যে ১০ জনই শিশু।

ভারতের মধ্যপ্রদেশে দেবি দুর্গার প্রতিমা বিসর্জনের সময় দুটি পৃথক দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১০ জনই শিশু।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মধ্যপ্রদেশের উজ্জানের ইঙ্গোরিয়াতে একটি ট্রাক্টর-ট্রলিতে করে দুর্গা বিসর্জন দিতে যাচ্ছিলেন ভক্তরা। ওই সময় ট্রাক্টরটি রেলিংয়ে ধাক্কা খেয়ে চাম্বাল নদীতে পড়ে যায়। ১২ বছর বয়সী এক শিশু ভুল করে ট্রাক্টরটি চালু করে ফেললে এ ঘটনা ঘটে। ওই সময় নদীতে পড়ে যায় ১২ শিশু। স্থানীয় বাসিন্দারা ১১ জনকে উদ্ধার করতে পারে, এরমধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এছাড়াও এক শিশু এখনো নিখোঁজ রয়েছে।

নিখোঁজে শিশুটির সন্ধানে পুলিশ এবং রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) নদীতে অভিযান চালাচ্ছে এবং একটি ক্রেনের মাধ্যম ডুবে যাওয়া গাড়িটিকে টেনে বের করা হয়েছে।

অন্যদিকে খানদাওয়া বিভাগের পান্দানা তহসিলের আরেকটি দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। আরদলা ও জামিলের ২০ থেকে ২৫ গ্রামবাসী ট্রাক্টর-ট্রলিতে করে দুর্গা বিসর্জন দিতে যাচ্ছিলেন। তখন তাদের ট্রাক্টরটি রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। সেখান থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যারমধ্যে ৮ মেয়ে শিশু রয়েছে। ক্রেন দিয়ে পুকুর থেকে ট্রাক্টরটি উদ্ধার করা হয়েছে। তবে এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অতিরিক্ত মানুষ ওঠার কারণেই ট্রলিটি পুকুরে উল্টে যায়। পুলিশ এবং জেলা প্রশাসনের দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত চলছে।

রাজ্যর মুখ্যমন্ত্রী মোহন যাদব মৃত্যির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং ঘটনাগুলোকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছেন। তিনি নিহতদের প্রতিটি পরিবারকে ৪ লাখ রুপি ক্ষতিপূরণ এবং আহতদের নিকটস্থ হাসপাতালে দ্রুত চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন।