সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

সেনাদের গাজা দখলের অভিযান সীমিত করার নির্দেশ - ইসরাইলের


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-04
সেনাদের গাজা দখলের অভিযান সীমিত করার নির্দেশ - ইসরাইলের
গাজায় ইসরাইলের হামলায় বিধ্বস্ত ভবন

ইসরাইলি সেনাবাহিনীকে গাজা দখলের অভিযান সীমিত করার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। ইসরাইলি সেনাবাহিনীর পরিচালিত রাষ্ট্রীয় অর্থায়নপ্রাপ্ত আর্মি রেডিও নেটওয়ার্কের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শনিবার (৪ অক্টোবর) আর্মি রেডিওর সামরিক সংবাদদাতা দোরন কাদোশ এক্সে দেয়া এক পোস্টে জানিয়েছেন, ইসরাইলের রাজনৈতিক নেতৃত্ব সেনাবাহিনীকে গাজায় কার্যক্রম ‘সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে’ এবং শুধু ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ নিতে নির্দেশ দিয়েছে।

 

তিনি লিখেছেন, এর বাস্তব অর্থ হলো-গাজা সিটি দখলের অভিযান আপাতত বন্ধ রাখা হয়েছে।

 

এর আগে এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানায়, যুদ্ধের অবসান ঘটাতে এবং ট্রাম্পের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে ইসরাইলের নীতি অনুযায়ী কাজ চালিয়ে যেতে প্রেসিডেন্ট ও তার দলের সঙ্গে পূর্ণ সহযোগিতায় কাজ করব।

 

শুক্রবার রাতে এক বিবৃতিতে গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা প্রস্তাবে আংশিক সম্মতির কথা জানায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধ বন্ধ হলে সব ইসরাইলি বন্দিকে মুক্তি দিতে রাজি জানিয়ে সংগঠনটি বলছে, ট্রাম্পের সঙ্গে আলোচনা করতেও প্রস্তুত তারা।

 

হামাসের এই ঘোষণার পর ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে লিখেছেন, ‘হামাসের সদ্য প্রকাশিত বিবৃতির ভিত্তিতে আমি বিশ্বাস করি, তারা স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। ইসরাইলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যাতে আমরা জিম্মিদের নিরাপদে এবং দ্রুত মুক্ত করতে পারি।’

 

এদিকে জিম্মিদের মুক্ত করার জন্য ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের জন্য আইডিএফকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ইসরাইলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির।

 

সূত্র: বিবিসি, আল জাজিরা