সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

ডুবে যাওয়া জাহাজ থেকে মিলল ১২ কোটি টাকার সোনা-রুপার মুদ্রা


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-04
ডুবে যাওয়া জাহাজ থেকে মিলল ১২ কোটি টাকার সোনা-রুপার মুদ্রা
ডুবে যাওয়া জাহাজ থেকে মিলল ১২ কোটি টাকার সোনা-রুপার মুদ্রা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে ১৭১৫ সালে ডুবে যাওয়া এক জাহাজের ধ্বংসাবশেষ থেকে হাজারেরও বেশি রৌপ্যমুদ্রা এবং পাঁচটি স্বর্ণমুদ্রা পাওয়া গেছে। এসব মুদ্রার আনুমানিক বাজারমূল্য এক মিলিয়ন ডলার বা প্রায় ১২ কোটি ১৭ লাখ টাকা।

শুক্রবার (৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ উর্দু। প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডার উপকূলে জাহাজডুবির স্পট থেকে এসব মুদ্রা উদ্ধার করেছে ১৭১৫ ফ্লিট-কুইন্স জুয়েলস এলএলসি নামের এক জাহাজ উদ্ধারকারী প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই ধনভাণ্ডার মূলত অনেক বড় একটি ভাণ্ডারের অংশ। তাদের দাবি, ১৭১৫ সালের জুলাই মাসে জাহাজটি সোনা, রূপা ও মূল্যবান রত্নপাথর নিয়ে স্পেনে ফিরছিল। কিন্তু ভয়াবহ ঝড়ের কারণে পুরো নৌবহর সমুদ্রে ডুবে যায়। সেই সময় থেকে এই জাহাজের ধ্বংসাবশেষ এবং সোনার মুদ্রাগুলো সমুদ্রের তলদেশে লুকিয়ে ছিল।

গত কয়েক দশকে এই ‘১৭১৫ ট্রেজার ফ্লিট’ নামে পরিচিত জাহাজবহরের বিভিন্ন অংশ থেকে ধাপে ধাপে কিছু মুদ্রা উদ্ধার করা হয়েছে। এবার উদ্ধার হওয়া মুদ্রাগুলোর মধ্যে কিছুতে দেখা যাচ্ছে সঠিক উৎপাদনের তারিখ এবং ট্যাক্সালের নাম, যা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ তথ্য বহন করছে।

প্রতিষ্ঠার পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযান চালানোর জন্য বিশেষ মেটাল ডিটেক্টর এবং পানির নিচে কার্যকর ডাইভিং যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে।

প্রতিষ্ঠানটির অপারেশন ডিরেক্টর স্যাল গুটুসো এক বিবৃতিতে বলেন, ‘এই আবিষ্কার কেবল ধনসম্পদ নয়, এর সঙ্গে জড়িত ইতিহাসও। প্রতিটি মুদ্রা ইতিহাসের অংশ। স্প্যানিশ সাম্রাজ্যের স্বর্ণযুগের কথা তুলে ধরে এগুলো। সে সময় যারা বেঁচে ছিলেন, কাজ করেছেন এবং সাগর পাড়ি দিয়েছেন, তাদের সঙ্গে আমাদের সংযোগ তৈরি করে এগুলো। একসঙ্গে ১ হাজার মুদ্রা পাওয়া বিরল এবং একই সঙ্গে বিস্ময়কর।’

ফ্লোরিডা রাজ্যের আইন অনুসারে, সরকারি মালিকানাধীন জলসীমা থেকে উদ্ধার হওয়া ধনসম্পদ রাজ্যের সম্পত্তি হিসেবে গণ্য হয়। তবে অনুমতি নিয়ে অনুসন্ধান করলে সেই সম্পদের ২০ শতাংশ রাজ্যকে দিতে হয়। বাকি অংশ ভাগ হয়ে যায় কোম্পানি এবং তাদের সাব-কন্ট্রাক্টরদের মধ্যে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, উদ্ধার করা মুদ্রাগুলো জনসমক্ষে প্রদর্শনের আগে সতর্কতার সঙ্গে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করা হবে। স্থানীয় জাদুঘরগুলোতে বাছাই করা কিছু মুদ্রা প্রদর্শনের পরিকল্পনা চলছে, যাতে ফ্লোরিডাবাসী এবং পর্যটকরা সরাসরি দেখতে পারেন ফ্লোরিডার সামুদ্রিক অতীতের এই ধনভাণ্ডার।

সূত্র : জিও নিউজ উর্দু