·
শনিবার রাতভর ইউক্রেনজুড়ে রুশ বাহিনী ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে কর্মকর্তারা আজ রবিবার জানিয়েছেন। এই হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন এবং বহু অঞ্চলে বেসামরিক স্থাপনা, বিশেষ করে জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
·
রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড ও গ্যাস উৎপাদন স্থাপনায় হামলার মাত্রা বাড়িয়েছে। শীত ঘনিয়ে আসছে এবং যুদ্ধ শেষ করার কূটনৈতিক প্রচেষ্টা কার্যত স্থবির হয়ে পড়েছে, ঠিক তখনই রাশিয়া এই ধরনের হামলা বাড়িয়েছে।
·
·
স্থানীয় প্রসিকিউটররা জানান, নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য। হামলায় তাদের বাড়িটি ধ্বংস হয়ে যায়। ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভ অঞ্চলে এবং পোল্যান্ড সীমান্তবর্তী এলাকায় পরিবারটি বসবাস করত।
·
লভিভ শহরের মেয়র আন্দ্রি সাদোভি জানান, হামলায় একটি শিল্পাঞ্চলও আগুনে পুড়ে গেছে এবং শহরের অনেক অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
·
· তিনি রবিবার সকালে বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানান। কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রয়টার্সের একজন সংবাদদাতা জানান, ভোররাতের আকাশে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। অন্যদিকে ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা